Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

IND vs BAN Pitch Report: রানের বন্যা না আগুন বোলিং, কেমন উইকেটে খেলবে ভারত?

India Vs Bangladesh Match Pitch Report, CT 2025: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৫৮ ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে।

IND vs BAN Pitch Report: রানের বন্যা না আগুন বোলিং, কেমন উইকেটে খেলবে ভারত?

কেমন হবে দুবাইয়ের উইকেট, দেখে নিন

শেষ আপডেট: 19 February 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: হাতের যাবতীয় কাজ সেরা ফেলুন। ভারতীয় ক্রিকেট দলের সমর্থক হলে আপনি আগামী ২০ ফেব্রুয়ারি অফিসে ছুটিও অ্যাপ্লাই করে দিতে পারেন। আগামী বৃহস্পতিবার বেলা আড়াইটে থেকে টিভির সামনে থেকে আর উঠতে পারবেন না। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে রোহিত ব্রিগেড। খাতায়-কলমে বিপক্ষ দল কিছুটা দুর্বল হলেও, টিম ইন্ডিয়া অবশ্য প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে চাইবে। অধিনায়ক রোহিত শর্মা খুব ভাল করেই জানেন, একটা ভুল পদক্ষেপ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন চুরমার করে দিতে পারে।

কেমন হতে পারে দুবাইয়ের উইকেট?

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। দুবাইয়ের উইকেট তুলনামূলকভাবে কিছুটা ধীরগতির হয়ে থাকে। সেকারণে এই উইকেটে ব্যাটারদের কাজটা খুব একটা সহজ হয় না। 

বরং এই উইকেটে স্পিনাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। পাশাপাশি পেস বোলাররাও যথেষ্ট সাহায্য পান। সম্প্রতি দুবাইয়ে আইএলটি২০ লিগ আয়োজন করা হয়েছিল। সেখানেও খুব বেশি চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যায়নি। মোদ্দা কথা, দুবাইয়ের এই উইকেটে রানের বন্যা নাও দেখা যেতে পারে। প্রত্যেকটা রান নেওয়ার জন্য ব্যাটারদের যথেষ্ট লড়াই করতে হবে। 

কী বলছে পরিসংখ্যান?

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৫৮ ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে যে দল প্রথমে ব্যাট করেছে, তারা ২২ ম্যাচে জয়লাভ করেছে। আর ৩৪ ম্যাচে জয়লাভ করেছে রান তাড়া করেছে। যদি এই পরিসংখ্যানের কথা মাথায় রাখা যায়, তাহলে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে। এই উইকেটে প্রথম ইনিংসের গড় স্কোর ২১৮ এবং দ্বিতীয় ইনিংসে ১৯২। ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড এই উইকেটে ৩৫৫ রান করেছিল। এটাই আপাতত এই উইকেটে সর্বাধিক রান।

পাঁচ স্পিনার নিয়ে দুবাইয়ে পা রেখেছে টিম ইন্ডিয়া

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার স্কোয়াডে মোট ৫ স্পিনারকে সুযোগ দেওয়া হয়েছে। কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর পাশাপাশি অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে দলে রাখা হয়েছে। দুবাইয়ের উইকেটে যদি স্পিনাররা অ্যাডভান্টেজ পান, তাহলে টিম ইন্ডিয়ার পক্ষে বাংলাদেশকে হারানো যথেষ্ট সহজ হবে।


```