
ভারত বনাম অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি লড়াই
শেষ আপডেট: 4 March 2025 22:13
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ জিততে টিম ইন্ডিয়াকে ২৬৫ রান করতে হবে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল এই ম্যাচে ২৬৪ রানে অলআউট হয়ে গেল। অজি ব্রিগেডের হয়ে সর্বাধিক রান করেন স্টিভ স্মিথ। তিনি এই ম্যাচে ৭৩ রান করেছেন। এছাড়া অ্যালেক্স ক্যারি ৬১ রান করেছেন। টিম ইন্ডিয়ার হয়ে মহম্মদ সামি ৩ উইকেট শিকার করেন। এছাড়া বরুণ চক্রবর্তী এবং জাদেজা দুটো করে উইকেট নেন। হার্দিক এবং অক্ষর একটি করে উইকেট নেন।
এই টুর্নামেন্টে রোহিত শর্মার দল এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। প্রথমে বাংলাদেশ, তারপর পাকিস্তান এবং অবশেষে নিউজিল্যান্ডকে হারিয়ে তারা গ্রুপ পর্বে টেবিল টপার হয়েছে। এবার অস্ট্রেলিয়ার পালা। অজিদের হারাতে আপাতত প্রস্তুত টিম ইন্ডিয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ আপডেটস দেখে নিন: