.jpg)
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 3 March 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রমশ গোধূলি লগ্নে এগোতে শুরু করেছে। এই টুর্নামেন্ট পাকিস্তান এবং দুবাইয়ে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল। আপাতত সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের অপেক্ষা করা হচ্ছে। ভারত ছাড়াও শেষ চারের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যে নাম লিখিয়েছে। গ্রুপ পর্যায়ে একটাও ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। সেমিফাইনাল ম্যাচে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে।
এই ম্যাচ শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার সামনে ১০ বছরের পুরনো একটি রেকর্ড ভয় ধরাচ্ছে। আপনি যদি এই ব্যাপারটা সম্পর্কে অবগত না হন, তাহলে বাকীটুকু পড়ে নিন। ২০১৫ সালেও এই চারটে দলই সেমিফাইনালে জায়গা তৈরি করেছিল। সেইসময় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে জয়লাভ করেছিল। ফাইনাল ম্যাচটাও অস্ট্রেলিয়াই জিতেছিল। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত ভয় পাচ্ছে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে সেই ম্যাচটা আগামীদিন আয়োজন করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।