Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আইপিএল থেকে উঠে যাচ্ছে 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম? বিরাট ইঙ্গিত দিয়ে দিল বিসিসিআই

২০২৩ সালের আইপিএল থেকে চালু হয়েছিল এই নয়া নিয়ম। এর ফলে দলগুলি যে কোনও সময়ে একটি প্লেয়ারকে পরিবর্তন করে অন্য প্লেয়ার নামাতে পারে।

আইপিএল থেকে উঠে যাচ্ছে 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম? বিরাট ইঙ্গিত দিয়ে দিল বিসিসিআই

ইমপ্যাক্ট প্লেয়ার রুল নিয়ে ভাবনায় বিসিসিআই

শেষ আপডেট: 10 May 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের আইপিএল শেষের দিকে চলে এসেছে। আর কয়েকটি গ্রুপ ম্যাচ পরেই প্লে-অফ। অন্যান্যবারের তুলনায় এবার আইপিএলে অনেক বেশি রান হচ্ছে প্রতি ম্যাচে। বড় বড় স্কোর দেখা যাচ্ছে। কিন্তু এর থেকেও বেশি অন্য একটি বিষয় নিয়ে চর্চা হচ্ছে সব জায়গায়। তা হল 'ইমপ্যাক্ট প্লেয়ার রুল'। তবে সেই নিয়ম আদৌ কতদিন থাকবে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। খোদ বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। 

২০২৩ সালের আইপিএল থেকে চালু হয়েছিল এই নয়া নিয়ম। এর ফলে দলগুলি যে কোনও সময়ে একটি প্লেয়ারকে পরিবর্তন করে অন্য প্লেয়ার নামাতে পারে। ফুটবলের নিয়মে যাকে সাবস্টিটিউট বলা হয়। আপাতত আইপিএল এবং সৈয়দ মুস্তাক আলিতে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রয়েছে। তবে জয় শাহ জানিয়েছেন, পুরো ব্যাপারটাই পরীক্ষামূলক। এটি কোনও পাকাপাকি নিয়ম নয়। কিন্তু এখনই তুলে দেওয়া হবে, এমনও কোনও ব্যাপার নেই। ভবিষ্যতে সকলের পরামর্শ নিয়ে এই বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে জানিয়েছেন তিনি। 

ভারত অধিনায়ক রোহিত শর্মা আগেই জানিয়েছেন যে, এই নিয়মে তিনি খুব একটা খুশি নন। তাঁর মন্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আসলে মনে করা হচ্ছে, বিসিসিআই এই নিয়ম নিয়ে খুশি। কারণ একই ম্যাচে ভিন্ন পরিস্থিতিতে দুটি ভারতীয় প্লেয়ারও খেলতে পারেন এই নিয়মে। সেক্ষেত্রে আগামী দিনে এই নিয়ম থাকবে তা বাতিল করা হবে সে নিয়ে আইপিএল দলগুলির কোচ এবং অধিনায়কদের সঙ্গে কথা বলা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি এবং সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও কথা বলবে বোর্ড। 

আইপিএল শেষ হওয়ার পরেই টি-২০ বিশ্বকাপ নিয়ে মাতামাতি শুরু হয়ে যাবে। তাই এখনই এই 'ইমপ্যাক্ট রুল' নিয়ে কোনও বাড়তি কথা বলতে চাইছে না বোর্ড। বিশ্বকাপ মিটে যাওয়ার পর সব পক্ষকে নিয়ে বৈঠক হবে। সেখানেই এই নিয়মের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। 


```