Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জোর বাঁচলেন ভার্গা, মাঠে কাতরাচ্ছেন তারকা, কাঁদছিল পুরো হাঙ্গেরি

ইউরো কাপের আসরেই ঘটেছিল ক্রিশ্চিয়ান এরিকসেনের সেই মারাত্মক ঘটনা। ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ড্যানিশ তারকার হৃদযন্ত্র থেমে গিয়েছিল।

জোর বাঁচলেন ভার্গা, মাঠে কাতরাচ্ছেন তারকা, কাঁদছিল পুরো হাঙ্গেরি

শেষ আপডেট: 24 June 2024 19:23

দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপের আসরেই ঘটেছিল ক্রিশ্চিয়ান এরিকসেনের সেই মারাত্মক ঘটনা। ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ড্যানিশ তারকার হৃদযন্ত্র থেমে গিয়েছিল। তারপর ফের ফুটবলের মূলস্রোতে ফিরেছেন এরিকসেন। সেই ম্যাচে অবশ্য ডেনমার্কের তারকাকে বিপক্ষ দলের কেউ আঘাত করেননি।

এবারও ইউরো কাপের আসরে সেরকমই একটি ঘটনা ঘটতে চলেছিল। হাঙ্গেরির বার্নাবাস ভার্গা বিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকেন। দলের সতীর্থরা সবাই প্রায় কান্নায় ভেঙে পড়ে। সারা মাঠ সেই ঘটনায় তাকিয়ে ছিল ভার্গার গতিবিধির ওপর। ভার্গা যন্ত্রণায় ছটফট করছে দেখে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠাতে হয়। পরে অবশ্য জানা গিয়েছে, তিনি সুস্থ আছেন। হাসপাতালে তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখতে হয়েছে।

স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে জিতেছে হাঙ্গেরি। ওই জয়কে উৎসর্গ করেন হাঙ্গেরি দলের ফুটবলাররা। শেষ মুহূর্তের গোলে স্কটল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে হাঙ্গেরি। ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ-এ-তে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে তারা। স্কটল্যান্ড অবশ্য হেরে গিয়ে বিদায় নিয়েছে।

জার্মানির স্টুটগার্ট এরেনায় বল দখলে এগিয়ে ছিল স্কটল্যান্ড। তবে আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল হাঙ্গেরি। ১০০ মিনিটে কেভিন সোবোথের গোলে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় হাঙ্গেরি।

এবারের ইউরোর ৬ গ্রুপের প্রতিটির প্রথম দুই দল শেষ ষোলয় খেলবে। সেই হিসেবে প্রথম ধাপে ১২ দল নকআউট পর্বে কোয়ালিফাই করবে।


```