Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Bangladesh Prize Money: শুরুতেই বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফি হেরেও কত টাকা পাবে বাংলাদেশ?

আট বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়েছে।

Bangladesh Prize Money: শুরুতেই বিদায়, চ্যাম্পিয়ন্স ট্রফি হেরেও কত টাকা পাবে বাংলাদেশ?

প্রথম রাউন্ডে বিদায় নিয়েও মালামাল বাংলাদেশ

শেষ আপডেট: 27 February 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স সবাইকে যথেষ্ট হতাশ করেছে। এই টুর্নামেন্টে তারা একটাও ম্যাচ জিততে পারেনি। শুধুমাত্র বৃষ্টির বদান্যতায় গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে তারা ১ পয়েন্ট সংগ্রহ করেছে। আর সেকারণে ইতিমধ্য়ে 'টাইগার' ক্রিকেটাররা দেশের ফেরার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে।

এই টুর্নামেন্টে ব্যাটিং কিংবা বোলিং, কোনও ডিপার্টমেন্টে বাংলাদেশ ক্রিকেট দল ভাল পারফরম্যান্স করতে পারেনি। ইতিমধ্যে দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের ভুল স্বীকারও করে নিয়েছেন। দলের নেট রানরেট নিয়েও ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। বাংলাদেশ -০.৪৪৩ নেট রানরেট নিয়ে এই টুর্নামেন্ট শেষ করেছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এই টুর্নামেন্টে হেরে গেলেও বাংলাদেশ ক্রিকেট দল কত টাকা উপার্জন করল? আসুন সেই অঙ্কটা দেখে নেওয়া যাক।

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মূল্য

আট বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়েছে। এবার মোট পুরস্কার মূল্য ৬.৯ মিলিয়ন ডলার ধার্য করা হয়েছে। ২০১৭ সালের তুলনায় মোট পুরস্কার মূল্যের পরিমাণ ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে দল এই টুর্নামেন্টে জয়লাভ করতে পারবে, তাদের যে ব্যাঙ্ক ব্যালান্স উপচে পড়বে, তা বলাই বাহুল্য। যে দল এই টুর্নামেন্টে জয়লাভ করবে, তারা পাবে ১৯ কোটি ৪৫ লাখ টাকা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) একটি সাংবাদিক বিবৃতিতে আইসিসি এই ঘোষণা করেছে। আর যে দল রানার্স-আপের খেতাব অর্জন করবে, তারা ৯ কোটি ৭২ লাখ টাকা পাবে।

পাশাপাশি শেষ চারের লড়াইয়ে যে দুটো দল হেরে যাবে, তাদের প্রত্যেককে ৪ কোটি ৪৬ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া প্রত্যেকটা ম্যাচ পিছু দলগুলোকে ২৯ লাখ ৫২ হাজার টাকা করে দেওয়া হবে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা দলগুলো ৩ কোটি ৩ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা করে পাবে। আর সপ্তম এবং অষ্টম স্থানে যে দল থাকবে, তারা পাবে ১ কোটি ২১ লাখ ৫৯ হাজার ১০০ টাকা।

তবে সবথেকে বড় ব্যাপার, গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচের জন্য এক একটা দলকে ১,২৫,০০০ করে দেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশ আপাতত নিশ্চিতভাবে তিনটে ম্যাচের জন্য আনুমানিক ৩ কোটি ২৭ লাখ টাকা পাবে। কিন্তু, গ্রুপ পর্বে শেষপর্যন্ত বাংলাদেশ কত নম্বরে দাঁড়াবে, সেটা ইংল্যান্ডের আগামী ম্যাচ না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়। সেক্ষেত্রে এই টাকার অঙ্ক হয়ত আরও খানিকটা বাড়তে পারে।


```