Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Harshit Rana: নাইট সখ্যের জন্যই বাদ পড়লেন আর্শদীপ? প্রথম একাদশে হর্ষিত রানা

যদিও ইতিমধ্যে গম্ভীরের ভরসার দাম দিয়েছেন হর্ষিত রানা।

Harshit Rana: নাইট সখ্যের জন্যই বাদ পড়লেন আর্শদীপ? প্রথম একাদশে হর্ষিত রানা

শুরুতেই উইকেট শিকার করেন হর্ষিত রানা

শেষ আপডেট: 20 February 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে শেষ হল জল্পনার দড়ি টানাটানি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে জায়গা পেলেন হর্ষিত রানা। আর হর্ষিতকে সুযোগ দিতে গিয়ে রিজার্ভ বেঞ্চে বসতে হল টিম ইন্ডিয়ার অপর তরুণ পেসার আর্শদীপ সিংকে। আর এই দল নির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলতে শুরু করেছেন যে নাইট সখ্যতার কারণেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা।

২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জয় করেছিল। এই দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গৌতম গম্ভীর। আর গত মরশুমে কেকেআর ব্রিগেডের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন হর্ষিত। আইপিএল শেষ হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দলের কোচ হন গৌতম গম্ভীর। এরপর তিনি হর্ষিতকে ক্রিকেটের তিনটে ফরম্য়াটেই সুযোগ দিয়েছেন। যদিও এই সুযোগ দেখে অনেকেই ভ্রুঁ কোঁচকাতে শুরু করেছেন।

টিম ইন্ডিয়ার প্রথম একাদশ: 

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।

যদিও ইতিমধ্যে গম্ভীরের ভরসার দাম দিয়েছেন হর্ষিত রানা। দ্বিতীয় ওভারেই তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেটটি তুলে নেন। শর্ট কভারে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ ধরলেন বিরাট কোহলি। পাঁচ ওভার শেষে বাংলাদেশ জোড়া উইকেট হারিয়ে মাত্র ২২ রান করেছে। 


```