Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Hardik Pandya: 'ভারতের এই জয় পাকিস্তানিরাও উপভোগ করেছে', কাটা ঘায়ে নুনের ছিটে হার্দিকের

এই খেতাব জয়ের পর আনন্দে আত্মহারা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

Hardik Pandya: 'ভারতের এই জয় পাকিস্তানিরাও উপভোগ করেছে', কাটা ঘায়ে নুনের ছিটে হার্দিকের

টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া

শেষ আপডেট: 11 March 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করেছে। এই খেতাব জয়ের পর আনন্দে আত্মহারা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে তিনি এমন একটা মন্তব্য করেছেন, যা আদতে পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি বললেন, 'পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা চেয়েছিল যে আমরা ওই দেশে খেলতে যাই। কিন্তু, সেটা হয়নি। আশা করব, ভারতীয় ক্রিকেট দলের জয় ওরা যথেষ্ট উপভোগ করেছে। তবে টিম ইন্ডিয়া কেন পাকিস্তানে খেলতে যায়নি, সেটা আমি বলতে পারব না।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'যদি আপনি নিজের উপর ভরসা রাখতে না পারেন, তাহলে অন্যরা আপনার উপর কীভাবে ভরসা রাখবে? আমি নিজের উপর সবসময় এই ভরসা রেখেছিলাম যে কাজটা শেষ করতে পারব। পাশাপাশি আরও একটা বিষয় আমি উল্লেখ করতে চাই। আমরা যে কঠোর অনুশীলন করি, মাঠে সেই ফলাফলই দেখতে পাওয়া যায়। আমি করি করি, আপনি যেভাবে বীজ বপন করবেন, তেমনই ফসল পাবেন। লক্ষ্য অর্জন করার জন্য নিজের শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে রাখুন। বলটা আরও কাছ থেকে দেখুন। যদি বল ঠিকঠাক জায়গায় পড়ে, তাহলে যতটা জোরে সম্ভব মাঠের বাইরে মারুন। আর বলটা যদি ব্যাটের মাঝখানে লাগে, তাহলে একটা আলাদাই তৃপ্তি আসে।'

দেখে নিন ভিডিও:

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই যেখানে পাকিস্তান ছিটকে গিয়েছিল, সেখানে টিম ইন্ডিয়া কার্যত অপরাজিত থেকে এই টুর্নামেন্টে জয়লাভ করে। ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ২৫১ রান তুলেছিল। জবাবে রোহিত শর্মার দল ৬ বল বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়।


```