Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলে আর আমরা হিন্দু-মুসলমান খেলছি', ভাজ্জি

দ্য ওয়াল ব্যুরো:  মাত্র ৪১ লাখ জনসংখ্যার ক্রোয়েশিয়া। বয়স মাত্র ২৭ বছর। এর মধ্যেই পাঁচবার খেলে ফেলেছে বিশ্বকাপ। ক্রোয়েশিয়ার এই সাফল্যকে দেখিয়ে ভারতের যুবক সম্প্রদায়ের ভাবনা বদলের ডাক দিলেন ক্রিকেটার হরভজন সিংহ। রবিবার ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাই

'ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলে আর আমরা হিন্দু-মুসলমান খেলছি', ভাজ্জি

শেষ আপডেট: 16 July 2018 07:30

দ্য ওয়াল ব্যুরো:  মাত্র ৪১ লাখ জনসংখ্যার ক্রোয়েশিয়া। বয়স মাত্র ২৭ বছর। এর মধ্যেই পাঁচবার খেলে ফেলেছে বিশ্বকাপ। ক্রোয়েশিয়ার এই সাফল্যকে দেখিয়ে ভারতের যুবক সম্প্রদায়ের ভাবনা বদলের ডাক দিলেন ক্রিকেটার হরভজন সিংহ। রবিবার ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনালের আগে তিনি টুইট করে বলেন, ’৫০ লক্ষ মানুষের দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলছে আর আমাদের দেশের ১৩৫ কোটি মানুষ হিন্দু-মুসলমান খেলছি। ভাবনা বদলাতে হবে, তবেই দেশ বদলাবে।’ তাঁর বক্তব্যেই বোঝা যাচ্ছে ধর্মের ভিত্তিতে ভারতে প্রতিনিয়ত যে সমস্যা হয়, তার দিকেই আঙুল তুলেছেন টার্বানেটর। https://twitter.com/harbhajan_singh/status/1018438212849668096 ১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই শেষ চার। রাশিয়া বিশ্বকাপে ফাইনালের যোগ্যতা অর্জন। ছোট্ট এই দেশের মড্রিচ, রাকিতিচ, পেরিসিচ, মানজুকিচরা বিশ্বের ফুটবল মানচিত্রে বীরের যোগ্যতা পেয়েছেন। কিন্তু সেখানে আয়তন, জনসংখ্যার বিচারে অনেক বেশি এগিয়ে থাকা ভারত ফুটবলের মঞ্চে পিছিয়ে পড়েছে। শুধু ফুটবলই নয়, ক্রিকেট ছাড়া অন্য কোনও খেলাতেই ভারতের দাপট এখন আর নেই বিশ্ব জুড়ে। ভাজ্জির মতে এর অন্যতম কারণ ধর্ম নিয়ে রাজনীতি। ধর্মের ভিত্তিতে ভারতে এত বিভিন্নতা, যে সবার এক হয়ে লড়ার মানসিকতা নেই। তাই ভারতের যুবক সম্প্রদায়য়ের মানসিকতার বদলের ডাক দিয়েছেন হরভজন। তাঁর স্থির বিশ্বাস মানসিকতা, চিন্তা-ভাবনা বদলালে দেশ বদলাবে। দেশের উন্নতি হবে। কোনও দিন হয়তো বিশ্ব ফুটবলের মানচিত্রেও ভারতের নাম উজ্বল হবে।  

```