Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

বার্সেলোনার নয়া হেডস্যার হ্যানসি ফ্লিক, সাত মাস পরে চাকরি পেলেন জার্মান কোচ

প্রত্যাশামাফিক বার্সেলোনার নয়া কোচ হ্যান্সি ফ্লিক। তিনি জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হলেন। জাভিকে সরিয়ে দেওয়ার পর থেকেই হ্যান্সির নামই উঠে এসেছিল।

বার্সেলোনার নয়া হেডস্যার হ্যানসি ফ্লিক, সাত মাস পরে চাকরি পেলেন জার্মান কোচ

বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিক।

শেষ আপডেট: 29 May 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশামাফিক বার্সেলোনার নয়া কোচ হ্যান্সি ফ্লিক। তিনি জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হলেন। জাভিকে সরিয়ে দেওয়ার পর থেকেই হ্যান্সির নামই উঠে এসেছিল। এদিন তিনি বার্সেলোনায় পৌঁছে ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ হয়েছেন।

হ্যান্সি ফ্লিক এর আগে জার্মানি জাতীয় দলের কোচ ছিলেন। কাতার বিশ্বকাপের পরেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি সেই কাজে সফল হতে পারেননি। গত সেপ্টেম্বর মাসে তাঁর চাকরি চলে যায়। তারপর থেকেই বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা চেষ্টা করছিলেন ফ্লিককে কোচ করে আনার। তারমধ্যে জাভির পারফরম্যান্সে খুশি ছিলেন না কর্তারা। তাঁর সঙ্গে তিন ঘণ্টা আলোচনা শেষে জানিয়ে দেওয়া হয়, বরখাস্ত করা হবে।

জাভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘বার্সেলোনা একটা কঠিন ক্লাব। আমি ফুটবল জীবনে দেখেছি, আবার কোচ হয়েও দেখলাম এই ক্লাবের কর্তারা ঘরের ছেলেদের সম্মান করতে চায় না। তবে আমি নিজের পারফরম্যান্সে খুশি।’’

হ্যান্সি ফ্লিক দীর্ঘদিন ধরে জার্মানি দলে জোয়াকিম লো-র সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি বার্য়ান মিউনিখেরও সহকারী কোচ ছিলেন। এবার পূর্ণ দায়িত্বে এই অভিজ্ঞ কোচ। যিনি প্রাথমিক লক্ষ্য হিসেবে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে খেতাব জিততে চান। জাভি যেমন সিনিয়র ফুটবলারদের অনাস্থায় কোচের চাকরি হারিয়েছেন, তেমনি ফ্লিকও দায়িত্বে এলেন বার্সার অভিজ্ঞদের ভোটেই।  


```