Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ম্যাচ সেরার পুরস্কার হেয়ার ড্রায়ার! পিএসএলের আজব কাণ্ডে সরগরম সোশ্যাল মিডিয়া, দেখুন ভিডিও

ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় করাচি কিংস ও মুলতান সুলতানস। এই দ্বৈরথে শেষ হাসি হাসে করাচি টিম। মহম্মদ রিজওয়ানের সেঞ্চুরির সৌজন্যে মুলতান ৩ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে।

ম্যাচ সেরার পুরস্কার হেয়ার ড্রায়ার! পিএসএলের আজব কাণ্ডে সরগরম সোশ্যাল মিডিয়া, দেখুন ভিডিও

পুরস্কার হাতে জেমস ভিন্স

শেষ আপডেট: 21 April 2025 17:09

দ্য ওয়াল ব্যুরো: গত পরশু মুলতান সুলতানস শিরোনামে এসেছিল গাজায় ক্ষতিগ্রস্ত শিশুদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে। দলের ক্রিকেটাররা ছক্কা হাঁকালে, উইকেট তুললে প্রতিটি শট কিংবা বল পিছু এক লক্ষ টাকা অনুদান ত্রাণ তহবিলে দান করার ঘোষণা করে পাকিস্তান সুপার লিগের এই ফ্র্যাঞ্চাইজি।

৪৮ ঘণ্টা কাটতে না কাটতে এবার চর্চায় করাচি। কিন্তু এবার যুদ্ধবিরোধিতা কিংবা মৈত্রীর বার্তা দিয়ে নয়। ম্যাচের সেরা ক্রিকেটার হেয়ার ড্রায়ার পেলেন বলে সোশ্যাল মিডিয়ার বিদ্রুপ, রসিকতার শিকার হয়েছে তারা।

ঘটনার সূত্রপাত শনিবার। ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় করাচি কিংস ও মুলতান সুলতানস। এই দ্বৈরথে শেষ হাসি হাসে করাচি টিম। মহম্মদ রিজওয়ানের সেঞ্চুরির সৌজন্যে মুলতান ৩ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে। পরে রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে টার্গেট পেরোয় করাচি। শতরান করে ম্যাচের সেরা হন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস ভিন্স। মারেন ১৪টি চার, ৪টি ছয়। যার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন। আর হাতে আসে বিচিত্র পুরস্কার।

পরে সোশ্যাল মিডিয়ায় ভিন্সের হাতে তুলে দেওয়া পুরস্কারের ভিডিও আপলোড করে করাচি কিংস। যা নিয়ে ছড়িয়ে পড়ে মিম, উড়তে থাকে চটুল মন্তব্য। একজন বলেন, ‘পরের বার রুটি তৈরির যন্ত্র (Roti Maker) দিও।‘ আরেকজনের মন্তব্য, ‘না, রুটি মেকার নয়। পরের ম্যাচে লাঞ্চ বক্স দেওয়া হোক।‘ কেউ ঠেস মেরে লেখেন, ‘হেয়ার ড্রায়ার পাকিস্তানে সত্যি সুলভ নয়, বেশ দামিও বটে।‘ আবার পাকিস্তানের একজন বলেন, ‘আপনারা কি পিএসএলের বিজ্ঞাপন সারছেন না পাকিস্তানের অপমান করছেন?’

উল্লেখ্য, আইপিএলের সঙ্গে পিএসএলের হাড্ডাহাড্ডি লড়াই চলতি মরশুম থেকে শুরু হয়েছে। যদিও আইপিএলে ম্যাচ সেরার পুরস্কার ১ লক্ষ টাকা। সেখানে অনেকটাই পিছিয়ে পাকিস্তানের ক্রিকেট লিগ। প্রতি বছর নির্ধারিত ক্যালেন্ডার মেনে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হয়। পিএসএল, অন্যদিকে, সাবেকি সূচি মেনে ফেব্রুয়ারি-মার্চেই আয়োজিত হওয়ার কথা। কিন্তু এবার ভারতের ক্রিকেট লিগের সঙ্গে পাল্লা দিতে একই সময়ে টুর্নামেন্ট বসানোর সিদ্ধান্ত নেয় পাক ক্রিকেট বোর্ড। যা নিয়ে দু'দেশের শিবিরেই বিতর্ক দানা বাঁধে। উল্লেখ্য, চলতি সিজনে আইপিএল আঠারো বছরে পা দিয়েছে। পাকিস্তানের লিগের এই নিয়ে দশম মরশুম।

এই প্রেক্ষিতে পাক ক্রিকেটার হাসান আলি বলেন, ‘সমর্থকেরা সব সময় সেই টুর্নামেন্টই দেখতে চান যেখানে ভাল খেলা ও বিনোদন দুই-ই রয়েছে। যদি আমরা ঠিকভাবে পারফর্ম করি, তাহলে ক্রিকেট অনুরাগীরা অবশ্যই আইপিএল ছেড়ে পিএসএলকে বেছে নেবেন।’ যাকে ঘিরে প্রবল বিতর্ক দানা বেঁধেছিল।


```