Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কুস্তি সংস্থার নিষেধাজ্ঞা উঠল, পরোক্ষে দায়িত্ব সামলাবেন যৌননিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণই

ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের অভিযোগের কারণে ২০২৩ সালে সংস্থার অফিস চলে গিয়েছিল হরিনগরে। সেই সময় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করে।

কুস্তি সংস্থার নিষেধাজ্ঞা উঠল, পরোক্ষে দায়িত্ব সামলাবেন যৌননিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণই

ব্রিজভূষণ

শেষ আপডেট: 11 March 2025 12:08

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসের শেষের দিকে ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan)-এর বাড়িতে ফিরেছিল ভারতীয় কুস্তি সংস্থার অফিস। মার্চ মাসের শুরতেই এবার ভারতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) উপর যে নিষেধাজ্ঞা (Suspension) ছিল, তা তুলে নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। মঙ্গলবার থেকেই বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিং-এর হাতে সংস্থার পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হল। 

বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটের মতো কুস্তিগিরেরা যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে। যার জেরে সংস্থার দায়িত্ব থেকে সরানো হয় তাঁকে। তার পরপরই সঞ্জয় সিংকে দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়েও প্রচুর সমালোচনা হলে একপ্রকার বাধ্য হয়ে '২৪ সালের ডিসেম্বরে ভারতের কুস্তি সংস্থাকে সাসপেন্ড করে ক্রীড়ামন্ত্রক। এবার সেই সাসপেনশনই তুলে নেওয়া হল। 

শর্ত রেখে মন্ত্রকের তরফে স্পষ্ট করে বলা হয়েছে কুস্তি সংস্থার সঙ্গে যুক্ত নন, এমন কোনও ব্যক্তি সংস্থার কাজে যুক্ত থাকতে পারবেন না। কেবল নির্বাচিত আধিকারিকেরাই দায়িত্ব সামলাবেন।

বস্তুত, ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোর্টে এখনও যৌন হেনস্থার মামলা চলছে। যে কারণে তাঁর সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ নেই ভারতীয় কুস্তি সংস্থার। কিন্তু সঞ্জয় তাঁর ঘনিষ্ঠ হওয়ায় কথা চালাচালি হচ্ছে যে এখনও তিনিই সংস্থাকে নিয়ন্ত্রণ করছেন।

ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের অভিযোগের কারণে ২০২৩ সালে সংস্থার অফিস চলে গিয়েছিল হরিনগরে। সেই সময় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করে।এবার সেই সাসপেনশনই তুলে নেওয়া হল।


```