Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাংলার হয়ে পদক জিতলেই সরকারি চাকরি, ঘোষণা রাজ্য বাজেটে

এর আগেই খেলাশ্রী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার থেকে বাংলার হয়ে যে সমস্ত অ্যাথলিটরা পদক নিয়ে আসবেন, তাঁদের চাকরি দেওয়া হবে।

বাংলার হয়ে পদক জিতলেই সরকারি চাকরি, ঘোষণা রাজ্য বাজেটে

শেষ আপডেট: 8 February 2024 17:56

দ্য ওয়াল ব্যুরো: বাংলার হয়ে যে অ্যাথলিটরা পদক নিয়ে আসবেন, তাঁদের চাকরি দেওয়া হবে। ঘোষণা রাজ্য বাজেটে। বৃহস্পতিবার বাজেট পেশ করতে গিয়ে এই কথা জানান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এর আগেই খেলাশ্রী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার থেকে বাংলার হয়ে যে সমস্ত অ্যাথলিটরা পদক নিয়ে আসবেন, তাঁদের চাকরি দেওয়া হবে। ওই আবেদনকারীদের কারও কাছে তদ্বিরও করতে হবে না। সরাসরি সচিবালয় দফতরে গিয়ে আবেদন করতে পারবেন।  

বিধানসভায় এদিন বাজেট বক্তৃতায় মমতার মন্ত্রী বলেছেন, অলিম্পিক্স, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস তো বটেই, পাশাপাশি সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক আসরে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদকজয়ীদের পদকের শ্রেণি ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্টের পদ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দফতরে চাকরির সুযোগ করে দেওয়া হবে।

এর আগে বহু বাংলার ক্রীড়াবিদরা ছিলেন, যাঁরা সরকারি চাকরি না পেয়ে রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। এই নিয়ে তাঁদের নানা ক্ষোভ ছিল। অ্যাথলেটিক্সের স্বপ্না বর্মণ কিংবা প্যারা সুইমার প্রশান্ত কর্মকার চলে গিয়েছেন অন্য রাজ্যে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বাংলার ক্রীড়াবিদদের আরও ভাল ফল করার বিষয়ে উৎসাহ দেবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।


```