Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Glenn Phillips Catch: ঠিক যেন বাজপাখি ফিলিপস, উড়ে গিয়ে ধরলেন শুভমানের ক্যাচ! দেখুন ভিডিও

ঠিক ওখানেই দাঁড়িয়ে ছিলেন গ্লেন ফিলিপস। অন্য কেউ ওই জায়গায় থাকলে, বলটা নির্ঘাত বাউন্ডারির বাইরে বেরিয়ে যেত।

Glenn Phillips Catch: ঠিক যেন বাজপাখি ফিলিপস, উড়ে গিয়ে ধরলেন শুভমানের ক্যাচ! দেখুন ভিডিও

উড়ে উড়ে ক্যাচ ধরলেন ফিলিপস

শেষ আপডেট: 9 March 2025 20:33

দ্য ওয়াল ব্যুরো: কবি জীবনানন্দ দাস লিখেছিলেন, 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।' রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে যে দৃশ্যের সাক্ষী রইল গোটা বিশ্ব, সেটা দেখার পর একটাই কথা বলা যেতে পারে। গ্লেন ফিলিপসের ক্যাচ যখন দেখা হয়ে গিয়েছে, ক্রিকেট বিশ্বের আর কিছু দেখার দরকার নেই। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে যে ফিল্ডিংয়ের নজির এই কিউয়ি ক্রিকেটার পেশ করলেন, তা দেখে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে।

তখন সবেমাত্র ১০০ রানের চৌকাঠ স্পর্শ করেছে ভারতীয় ক্রিকেট দল। অনেকে বলতে শুরু করেছিলেন, টিম ইন্ডিয়া এই ম্যাচে হয়ত ১০ উইকেটে জয়লাভ করবে। এমন সময় বল করতে এলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ওভারের চতুর্থ বলেই দেখা গেল সেই বিস্ময়কর ঘটনা। অফসাইডের বাইরে একটা সামান্য ডেলিভারি শর্ট এক্সট্রা কভারের উপর দিয়ে ওড়াতে চেয়েছিলেন শুভমান।

ঠিক ওখানেই দাঁড়িয়ে ছিলেন গ্লেন ফিলিপস। অন্য কেউ ওই জায়গায় থাকলে, বলটা নির্ঘাত বাউন্ডারির বাইরে বেরিয়ে যেত। কিন্তু, ফিলিপস অতিমানবীয় একটি লাফ দিলেন। ডান হাতটা ছুঁড়ে দিলেন হাওয়ায়। এরপর সুপারম্যানের মতো হাওয়ায় ভেসেই বলটা তালুবন্দি করে ফেললেন। শুভমান নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার 'প্রিন্স' শুভমানকে ৩১ রান করে ফিরে যেতে হল।

দেখুন ভিডিও:

প্রসঙ্গত, চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে এমন একটি ক্যাচ নিয়েই ফিলিপস ফিরিয়েছিলেন 'কিং' কোহলিকে। ম্যাচের ৬.৪ ওভারে সেই অবিশ্বাস্য ঘটনাটির সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাট হেনরির শর্ট ওয়াইড ডেলিভারিতে যাবতীয় শক্তি দিয়ে ব্যাট চালিয়েছিলেন কোহলি। বলটায় যে বাউন্ডারি বাঁধা ছিল, তা সকলেই চোখ বন্ধ করে বিশ্বাস করছিলেন। কিন্তু, বিরাট এবং বাউন্ডারির মধ্যে দাঁড়িয়েছিলেন গ্লেন ফিলিপস। বলটা তাঁর ডানদিক দিয়ে বিদ্যুৎগতিতে বেরিয়ে যাচ্ছিল। গ্লেন ঝাঁপ দিলেন। বাড়িয়ে দিলেন ডান হাতটা। বলটা কার্যত চুম্বকের মতো তাঁর হাতে আটকে গেল।

বিরাট কী করবেন, কিছু বুঝতে পারছিলেন না। কার্যত স্থানুর মতো দাঁড়িয়ে ছিলেন তিনি। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ওদিকে গ্যালারিতে বসে মাথায় হাত অনুষ্কা শর্মারও। গোটা স্টেডিয়ামে এক আশ্চর্য্য নীরবতা নেমে আসে। যদিও গত ম্যাচে ভারত ৪৪ রানে জয়লাভ করেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য কী অপেক্ষা করছে, সেটাই আপাতত দেখার।


```