Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘ছিপছিপে বান্দা চাইলে মডেলিং প্রতিযোগিতায় যাও’, রোহিত-বিতর্কে শামাকে একহাত নিলেন গাভাসকার

আচমকা এহেন মন্তব্যের জেরে বিতর্ক জমতে সময় নেয়নি। প্রতিপক্ষ বিজেপি এমনকি শামার দল কংগ্রেসও তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করে।

‘ছিপছিপে বান্দা চাইলে মডেলিং প্রতিযোগিতায় যাও’, রোহিত-বিতর্কে শামাকে একহাত নিলেন গাভাসকার

সুনীল গাভাসকার-শামা মহম্মদ

শেষ আপডেট: 4 March 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত পোস্ট ইতিমধ্যে মুছে দেওয়া হয়েছে। তবু বিতর্ক কিছুতেই থামছে না।

গতকাল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) শারীরিক ওজন ও তাঁর অধিনায়কত্বকে বিদ্রূপ করে এক্স-হ্যান্ডেলে একটি পোস্ট করেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ (Shama Mohamed)। শামা লেখেন, ‘রোহিত শর্মা একজন ক্রীড়াবিদের সাপেক্ষে অনেকটাই মোটা। তাঁর ওজন ঝরানো উচিত। আর অবশ্যই তিনি ভারতের ক্রিকেটের (India) ইতিহাসে সবচেয়ে অপ্রতিভ অধিনায়ক।‘

আচমকা এহেন মন্তব্যের জেরে বিতর্ক জমতে সময় নেয়নি। প্রতিপক্ষ বিজেপি এমনকি শামার দল কংগ্রেসও তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের মতো কেউ কেউ সুরে সুর মেলালেও বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব ও খেলার দুনিয়ার মানুষেরা শামা মহম্মদের বক্তব্যের তীব্র নিন্দা করেন।

এবার এই বিতর্কে যোগ দিলেন সুনীল গাভাসকারও। কংগ্রেস নেত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, ‘আমি বরাবর বলে এসেছি, যদি তুমি ছিপছিপে ছেলে পছন্দ করো, তাহলে মডেলিং প্রতিযোগিতায় (Modelling Competition) যাও আর মডেলদের (Model) মধ্যে থেকে কাউকে বেছে নাও। ক্রিকেট মডেলিং নয়।‘

এখানেই না থেমে ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগ করেন, ‘তুমি কেমন খেলছ এটাই গুরুত্বপূর্ণ। এর আগে সরফরাজ খানকেও এমন বিদ্রূপ শুনতে হয়েছিল। তার কারণ দীর্ঘ সময় ধরে সরফরাজের ওজন বেশি ছিল। কিন্তু যদি সে ভারতের হয়ে একটি ম্যাচে ১৫০ রান করে এবং তারপর দুটো বা তিনটি ম্যাচে পঞ্চাশের উপর রান থাকে, তাহলে সমস্যা কোথায়? আমার মনে হয় না ক্রিকেটের সঙ্গে ক্রিকেটারের আকার-প্রকারের কোনও সম্পর্ক আছে বলে। ক্রিকেট আসলে মানসিক শক্তির পরীক্ষা নেয়—আদৌ কতক্ষণ তুমি টিকে থাকতে পারো। ভাল ব্যাট করো, অনেক্ষণ ধরে খেলে যাও এবং রান হাঁকাও।‘


```