
শেষ আপডেট: 26 March 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: গত মরশুমের সেই বিতর্কের রেশ এখনও রয়ে গিয়েছে আইপিএলে। লখনউ ও বেঙ্গালুরু ম্যাচ শেষে গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা লেগে গিয়েছিল বিরাট কোহলির। এই নিয়ে বিতর্ক বহুদূর এগিয়ে যায়। তারপরেও ফিরতি লেগে দেখা হওয়ার পরে অবশ্য সেই বিতর্ক ছিল না। ড্রেসিংরুমে কোহলির সঙ্গে গম্ভীরের করমর্দনের ছবিও ভাইরাল হয়ে যায়।
অতীত সবসময় অতীতই, বরং শুক্রবার চিন্নাস্বামীতে কোহলিদের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ নিয়ে আগে থেকেই উৎসাহ সৃষ্টি হয়েছে। ওই ম্যাচে কেকেআরের মেন্টর গম্ভীরের সঙ্গে কোহলি হাত মেলান কিনা, সেই নিয়ে জল্পনাও রয়েছে।
কোনও কালেই কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক ভাল ছিল না। তাই এবারও দুই মহাতারকার সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, সেই নিয়ে কৌতূহল থাকবে।
এদিনই কেকেআর দলের ক্রিকেটাররা বেঙ্গালুরুতে রওনা দিল। সোমবার কলকাতার টিম হোটেলে দলের ক্রিকেটাররা সকলে মিলে দোল উৎসবে মেতেছিলেন। সেই তালিকায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যেমন ছিলেন, তেমনি মেন্টর গম্ভীর থেকে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও দেখা গিয়েছে বসন্তোৎসবে শামিল হতে। বাদ যাননি রিঙ্কু সিং-ও। যিনি মঙ্গলবার কেকেআরের হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরে বলেন, আমরা এখন কোথায় যাচ্ছি! তারপরেই অবশ্য রিঙ্কু বলেছেন, আমরা এখন বেঙ্গালুরু ম্যাচ নিয়ে ভাবছি। ওরা নিজেদের মাঠে সবসময় ভয়ঙ্কর।
BTS of ????ℎ???? ???????????????????????????? ???????????????????????? ???????????? ????????????????????????! ???????? pic.twitter.com/hXstORd5iz
— KolkataKnightRiders (@KKRiders) March 26, 2024
রিঙ্কুর ওই ভিডিও নাইট রাইডার্স কর্তৃপক্ষ নিজেদের অ্যাকাউন্ট থেকে শেয়ারও করেছে। রিঙ্কু যে এই দলের বড় ভরসা, সেটি বোঝা গিয়েছে কোচ পণ্ডিতের কথায়। রিঙ্কু আমাদের দলের একজন নামী সদস্য। যে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে।