Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

চওড়া হাসি গম্ভীরের, তিনিই চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স, ব্ল্যাঙ্ক চেক নিয়ে হাজির শাহরুখ!

কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরে যেভাবে তিনি দু’হাত উপরে তুললেন, মনে হল তিনিই জিতে নিলেন শেষ লড়াই।

চওড়া হাসি গম্ভীরের, তিনিই চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স, ব্ল্যাঙ্ক চেক নিয়ে হাজির শাহরুখ!

দল চ্যাম্পিয়ন হওয়ার পরে গম্ভীরের সঙ্গে শাহরুখ।

শেষ আপডেট: 26 May 2024 23:16

দ্য ওয়াল ব্যুরো: কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরে যেভাবে তিনি দু’হাত উপরে তুললেন, মনে হল তিনিই জিতে নিলেন শেষ লড়াই।

গৌতম গম্ভীর।

তাঁর অধিনায়কত্বে শেষবার চ্যাম্পিয়ন ছিল কলকাতা। সেই তিনিই জিতে নিলেন মেন্টর হিসেবে। কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতার প্রস্ততি শিবির শুরুর সময়ই গম্ভীর দলের ক্রিকেটারদের সামনে জয়ের লক্ষ্য স্থির করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হারা-জেতা তোমাদের হাতে নেই, কিন্তু মাঠে নেমে চেষ্টা করাটা তোমাদের হাতে।

সেটাই সারা টুর্নামেন্টে করে দেখিয়েছেন কেকেআর দলের ক্রিকেটাররা। খেলা শেষে শাহরুখ খান যেভাবে অনেকক্ষণ ধরে গম্ভীরকে আলিঙ্গন করলেন, তিনিও মনে হল খানিক চিন্তায় রয়েছেন। কারণ গম্ভীরের কাছে এই মুহূর্তে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব। তিনি রোহিত শর্মাদের কোচ হতে রাজিও রয়েছেন। কিন্তু গম্ভীরের সামনে কিং খানের কাতর আবেদন, যেতে নাহি দিব...। তাঁর সামনে শাহরুখ ব্ল্যাঙ্ক চেকও রেখেছেন। ১০ বছরের মেন্টর চান গোতিকে।

গম্ভীর কি রাজি হবেন? তাঁকে ধরে যে আবেগবলয় দেখা গেল নাইট ক্রিকেটারদের। সেখানে এই সফল বৃত্ত ছেড়ে গম্ভীরের ছেড়ে যাওয়া মুশকিল। তিনি এসে দলের চেহারা বদলে দিয়েছেন। সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়ে সফল। মিচেল স্টার্ক যখন সমানে ব্যর্থ, সেইসময় তাঁর পাশে সমর্থনের হাত রেখেছেন। শ্রেয়স আইয়ারকে সফল অধিনায়ক হিসেবে প্রমাণ করলেন। নীতিশ রাণা চোট পেলেও তাঁকে রিলিজ না করে রেখে দিয়েছিলেন দলের সঙ্গে। 

গম্ভীর দেখালেন তাঁকে স্বাধীনতা দিলে তিনি সোনা ফলিয়ে দিতে পারেন। নিজে অধিনায়ক হিসেবে সফল হয়েছিলেন, এবার মেন্টর হাতেও তিনি আইপিএল চ্যাম্পিয়ন।


```