Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিরাট নিজেই একটা 'ব্র্যান্ড', প্রাসাদোপম বাংলো থেকে গাড়ি, ঘড়ি, দাম শুনলে অবাক হতে হয়!

‘স্টক গ্রো’-র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে কোহলির সম্পদের পরিমাণ প্রায় ১,০৫০ কোটি। চারটি ঘড়ি, পাঁচটি বিলাসবহুল গাড়ি, তিনটি প্রাসাদোপম বাড়ি। আছে আরও কত কী!

বিরাট নিজেই একটা 'ব্র্যান্ড', প্রাসাদোপম বাংলো থেকে গাড়ি, ঘড়ি, দাম শুনলে অবাক হতে হয়!

বিরাট কোহলি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 20:30

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছর পর সাদা জার্সিকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের ‘রান মেশিন’ বিরাট কোহলি। ১২ মে ইনস্টাগ্রামে নিজের টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করেন তিনি। দীর্ঘ বার্তায় লেখেন, “টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরে খেলেছি ১৪ বছর আগে। এই সফর আমাকে তৈরি করেছে, শিক্ষা দিয়েছে, অনেক কিছু ফিরিয়ে দিয়েছে। আজ আমি যখন এই ফর্ম্যাট ছাড়ছি, তা সহজ নয় — কিন্তু ঠিক বলেই মনে হচ্ছে।” নিজের শেষ টেস্ট নম্বর হিসেবে তিনি উল্লেখ করেন — "#269, signing off"।

কিন্তু কোহলির যাত্রা শুধু মাঠে সীমাবদ্ধ নয়। মাঠের বাইরেও তাঁর জীবনযাপন, ফ্যাশন সেন্স ও বিনিয়োগের কারণে তিনি অনুগামীদের কাছে এক অনন্য মডেল। ‘স্টক গ্রো’-র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে কোহলির সম্পদের পরিমাণ প্রায় ১,০৫০ কোটি। চারটি ঘড়ি, পাঁচটি বিলাসবহুল গাড়ি, তিনটি প্রাসাদোপম বাড়ি। আছে আরও কত কী!

ঘড়ির ভাণ্ডারে কী রয়েছে?

Patek Philippe Rose Gold – ৮৭ লক্ষ
Perpetual Calendar Green – ২ কোটি
Yellow Gold Rolex Daytona – ১ কোটি
Audemars Piguet – ১.২ কোটি
সবচেয়ে দামী ঘড়ি Rolex Daytona Rainbow, যার মূল্য প্রায় ৪.৬ কোটি।

গাড়িপ্রেমী কোহলির গ্যারেজে কী কী রয়েছে?

Virat Kohli owns a Bentley

Audi R8 – দু'টি মডেল
Audi R8 LMX – ২.৯৭ কোটি
Audi R8 V10 Plus – ২.৭২ কোটি
Bentley Continental GT – ৩–৪ কোটি
Bentley Flying Spur – ৩.৪১ কোটি
Range Rover Vogue (সাদা রঙের) – ২.১১ কোটি

তিনটি প্রাসাদ রয়েছে কোহলি-অনুষ্কার

From a Sea-Facing Home to a Farmhouse, Step Inside the Luxurious Properties  Virat and Anushka Own - Features -

ওরলি, মুম্বই: ৩৫ তলার সি-ফেসিং ফ্ল্যাট, ৪ BHK- মূল্য প্রায় ৩৪ কোটি।
আলিবাগ রিট্রিট: ৩২ কোটির বাড়ি, যাতে স্পা এবং ওয়েলনেস সেন্টারও রয়েছে।
DLF ফেজ ১, গুরুগ্রাম: ৮০ কোটির একটি বিশাল বাংলো, সুইমিং পুল ও আর্টের গ্যালারি রয়েছে।

একাধিক ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা কোহলি

কোহলি রেস্তরাঁ ও ফ্যাশন ব্র্যান্ডে বিনিয়োগ করতে পছ্ন্দ করেন। তা তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন।

One8 রেস্তরাঁর সহ-প্রতিষ্ঠাতা। এটি ভাই বিকাশ কোহলি দেখাশোনা করেন।
Wrogn ফ্যাশন ব্র্যান্ড, যা এখন আদিত্য বিড়লা ট্রাস্টের বিনিয়োগে চলে।

ক্রিকেটের সর্বোচ্চ ফর্ম্যাট থেকে সরে দাঁড়ালেন তিনি, তবে মাঠের বাইরে বিরাটের দৌড় থামছে না কোনওভাবেই। স্টাইল, সাহস, ব্যবসা সব মিলিয়ে বিরাট কোহলি যেন নিজেই ‘বিরাট’ এক জীবন্ত ব্র্যান্ড।
 


```