Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সুর নরম ইস্টবেঙ্গল প্রাক্তনদের, আইএসএল খেলতে চেয়ে কাতর আবেদন ইনভেস্টরকে

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের রুদ্রমূর্তি মেজাজ থেকে সরে এলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। সম্প্রতি লাল হলুদের দুই প্রাক্তন চুক্তিপত্র দেখে এসে জানান, চুক্তিপত্রে এমন কিছু সমস্যা রয়েছে, যাতে কোনও মতেই সই করা যাবে না। এই নিয়ে তাঁরা অনড় অবস্থা

সুর নরম ইস্টবেঙ্গল প্রাক্তনদের, আইএসএল খেলতে চেয়ে কাতর আবেদন ইনভেস্টরকে

শেষ আপডেট: 26 July 2021 15:05

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের রুদ্রমূর্তি মেজাজ থেকে সরে এলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। সম্প্রতি লাল হলুদের দুই প্রাক্তন চুক্তিপত্র দেখে এসে জানান, চুক্তিপত্রে এমন কিছু সমস্যা রয়েছে, যাতে কোনও মতেই সই করা যাবে না। এই নিয়ে তাঁরা অনড় অবস্থানে ছিলেন। সেই সিদ্ধান্ত থেকে সরে না এলেও প্রাক্তন ফুটবলাররা সবাই এবার সুর নরম করেছেন। সোমবার বিকেলে তাঁবুতে মোট ৫৭ জন প্রাক্তন ফুটবলার হাজির ছিলেন। তাঁরা অ্যাটেনডেন্সে সই করেন নিজেদের মোবাইল নম্বর দিয়ে। প্রাক্তন ফুটবলাররা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। তাতে অধিকাংশ প্রাক্তন ফুটবলারই জানিয়েছেন, ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তির সময় আরও যত্নবান হওয়া উচিত ছিল। কারণ টার্মশিটে একপক্ষের চুক্তি ছেড়ে বেরিয়ে আসার কথা থাকলেও অন্য পক্ষের নেই। সেই কারণে এই চুক্তি মানা যায় না। পাশাপাশি প্রাক্তনরা সবাই একবাক্যে স্বীকার করছেন, ইস্টবেঙ্গলের মতো বড় দল আইএসএল খেলতে পারবে না, এটা মানা যায় না। তাই সবকিছুর উর্ধ্বে ক্লাবের কথা ভাবতে হবে। দলগঠন থেকে শুরু করে দলের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত ইনভেস্টরই নিতে পারবে। কারণ তাদের হাতেই রয়েছে স্পোর্টিং রাইটস, সেটিও প্রাক্তনরা প্রেস বিবৃতিতে লিখেছেন। সব থেকে বড় কথা, দলগঠন করতে যে অর্থ দরকার, সেটি কে দেবে, সেটি উল্লেখ করা হয়নি। বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, টার্মশিটে সই না হলে তাঁরা কোনও আর্থিক বিনিয়োগ করবে না। সেই হিসেবে কী করে তাদের দলগঠনের বিষয়ে জানালেন প্রাক্তন ফুটবলাররা, সেটাই অবাক লাগছে। যদিও একেবারে নরম মনোভাব দেখাননি প্রাক্তন ফূটবলাররা। তাঁরা প্রেস বিজ্ঞপ্তিতে এও লিখেছেন, ইনভেস্টরদের টার্মশিটে সই করলে পরোক্ষে তাঁবু, লোগো, সদস্যদের অধিকার কেড়ে নেওয়া হবে। সেটি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

```