Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ছন্নছাড়া ফুটবল, প্রথম ম্যাচেই হার আর্জেন্টিনার

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ম্যাচে জয় পেয়েছিল নেমারহীন ব্রাজিল। কিন্তু.মুখ থুবড়ে পড়ল মেসি-সহ আর্জেন্টিনা। কলম্বিয়ার কাছে হেরে বসল ২-০ গোলে। ছন্নছাড়া ফুটবলে কোনও পক্ষই তেমন দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারেনি। অনেকের মতেই, যে স্কিল দেখার জন্য গোটা

ছন্নছাড়া ফুটবল, প্রথম ম্যাচেই হার আর্জেন্টিনার

শেষ আপডেট: 15 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রথম ম্যাচে জয় পেয়েছিল নেমারহীন ব্রাজিল। কিন্তু.মুখ থুবড়ে পড়ল মেসি-সহ আর্জেন্টিনা। কলম্বিয়ার কাছে হেরে বসল ২-০ গোলে। ছন্নছাড়া ফুটবলে কোনও পক্ষই তেমন দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারেনি। অনেকের মতেই, যে স্কিল দেখার জন্য গোটা দুনিয়া লাতিন ফুটবলের দিকে তাকিয়ে থাকে তার ছিটেফোঁটাও দেখা যায়নি এই ম্যাচে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও আর্জেন্টিনার জাল ৭১ মিনিটে নড়িয়ে দেন কলম্বিয়ার রজার মার্টিনেজ। তারপর ৮৬ মিনিটে দুভান জপাতার গোলে জয় নিশ্চিত করে কলম্বিয়া ৷ দেশের জার্সি গায়ে তাঁর কোনও ট্রফি নেই। দুবার কোপা আমেরিকার ফাইনাল ও একবার বিশ্বকাপের ফাইনালে উঠেও থামতে হয়েছে রানার্সে। এ বারও লিও মেসিকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। কিন্তু শুরুটা মোটেই ভাল হল না মারাদোনার দেশের।

```