Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

স্টেডিয়ামে খণ্ডযুদ্ধ, রাশিয়া যেন যুবভারতী

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের উত্তেজনা গড়ালো মাঠের বাইরেও। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সমর্থক থেকে শুরু করে ফুটবলাররাও। এমনই ঘটনা ঘটল বুধবারের দুই ম্যাচে। বিশ্বকাপের মতো বড় ইভেন্টের ক্ষেত্রে এই ঘটনা লজ্জাজনক বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের। প্রথম ঘটনা

স্টেডিয়ামে খণ্ডযুদ্ধ, রাশিয়া যেন যুবভারতী

শেষ আপডেট: 28 June 2018 09:22

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের উত্তেজনা গড়ালো মাঠের বাইরেও। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সমর্থক থেকে শুরু করে ফুটবলাররাও। এমনই ঘটনা ঘটল বুধবারের দুই ম্যাচে। বিশ্বকাপের মতো বড় ইভেন্টের ক্ষেত্রে এই ঘটনা লজ্জাজনক বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের। প্রথম ঘটনা জার্মানি বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচে। এশিয়ার দলের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের। গ্রুপের প্রথম ম্যাচেই মেক্সিকোর কাছে হার মেনেছিল জার্মানি। বিশ্বকাপের অন্যতম সেরা দলের খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের। দলের কিছু সিনিয়ার খেলোয়াড় ওজিল, খেদিরাদের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। ফলে দ্বিতীয় খেলায় সুইডেনের বিরুদ্ধে তাঁদের নামাননি কোচ জোয়াকিম লো। কিন্তু বুধবার ফের দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই খেলেন ওজিল, খেদিরা। অনেক চেষ্টা করেও জয় মেলেনি জার্মানদের। খেলা শেষের পরেই উত্তেজিত হয়ে ওঠেন জার্মান ফ্যানেরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের প্রধান লক্ষ্য ছিলেন মেসুট ওজিল। চলতি বিশ্বকাপে ওজিল যেন আগের বিশ্বকাপের ছায়া মাত্র। সেরকম কোনও আক্রমণ তুলে আনতে পারেননি রেকর্ড মূল্যে আর্সেনালে সই করা এই তারকা খেলোয়াড়। তাই খেলা শেষে ওজিল ডাগ আউটের দিকে গেলে তাঁকে উদ্দেশ্য করে সমর্থকরা অশ্লীল কথা বলতে থাকেন। এতেই চোটে যান ওজিল। তিনিও জড়িয়ে পড়েন বচসায়। অন্য এক জার্মান খেলোয়াড় তাঁকে আটকে রাখেন। বেশ কিছুক্ষণ চলতে থাকে এই গন্ডগোল। দ্বিতীয় ঘটনাটি ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচে। মাঠে যখন একদিকে দেখা যাচ্ছে সাম্বার ছন্দ, ঠিক তখনই তাল কাটল গ্যালারিতে। গ্যালারিতে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা হঠাৎই আক্রমণ করে বসেন কিছু সার্বিয়ান সমর্থককে। পালটা দেন সার্বিয়ান সমর্থকেরাও। এমনকী এক সার্বিয়ান মহিলা সমর্থকও ব্রাজিল সমর্থকদের হাতে মার খেয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুই দলের সমর্থকদের মধ্যে মারপিট এমন অবস্থায় পৌঁছোয় যে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়। গ্যালারিতে উপস্থিত নিরপত্তারক্ষীরা এসে ওই সার্বিয়ান মহিলাকে উদ্ধার করেন। কলকাতা থেকে যাওয়া এক বাঙালি দর্শকের সরস মন্তব্য, রাশিয়ার স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশ মনে করিয়ে দিচ্ছে যুবভারতীর বড় ম্যাচকে। তবে সেখানে মাঠের মধ্যে আলাদা বসার জায়গা থাকায় গন্ডগোল যা হয়, সব মাঠের বাইরে, রাস্তায়। ফিফার উচিত বিশ্বকাপেও দুই দলের সমর্থকদের আলাদা বসার ব্যবস্থা করা। প্রসঙ্গত, গতবারের ব্রাজিল বিশ্বকাপ পর্যন্ত খেলার মধ্যে দুই দেশের সমর্থকদের আলাদা বসার টিকিট দেওয়া হত। সমর্থকরা যাতে নিজেদের মধ্যে গন্ডগোলে জড়িয়ে না পড়েন তার জন্যই ছিল এই ব্যবস্থা। কিন্তু রাশিয়া বিশ্বকাপে তুলে নেওয়া হয়েছে সেই নিয়ম। পাশাপাশি বসেই খেলা দেখাছেন সব দেশের সমর্থকেরা। কিন্তু এ দিনের এই ঘটনা ফের আঙুল তুলে দিল সমর্থকদের মানসিকতার উপর। প্রশ্ন উঠলো ফিফার উপরেও।  

```