Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ইডেনে সেমিফাইনাল ও আমদাবাদে ফাইনাল দেখতে চান, জানুন কিভাবে কাটবেন টিকিট

শ্রীলঙ্কা আজকের ম্যাচে জিতে গেল, এদিকে শনিবার পাকিস্তান হারাল ইংল্যান্ডকে, তা হলে সেমিতে ভারতের বিরুদ্ধে খেলবেন বাবর আজমরাই।

ইডেনে সেমিফাইনাল ও আমদাবাদে ফাইনাল দেখতে চান, জানুন কিভাবে কাটবেন টিকিট

শেষ আপডেট: 9 November 2023 20:19

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের নকআউট ম্যাচের টিকিট বৃহস্পতিবারই কাটা যাবে অনলাইনে। এদিন দুপুরেই ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের টুইটার অ্যাকাউন্টে এ খবর জানিয়েছে। রাত ৮টার পরে অনলাইনে টিকিট কাটা যাবে।  https://tickets.cricketworldcup.com/explore/c/icc-cricket-world-cup

এই তিনটি নকআউট ম্যাচের মধ্যে রয়েছে দুটি সেমিফাইনাল ও আমদাবাদে ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, সেটি হবে ১৫ নভেম্বর। ওই ম্যাচে খেলবে গ্রুপ এক-র সঙ্গে গ্রুপ বি-র চার নম্বর দল।

ইডেনে ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে খেলবে গ্রুপ এ-র রানার্স ও গ্রুপ বি-র তিনে থাকা দল। ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। শেষ স্থানের জন্য লড়াই চলছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের। এদিন নিউজিল্যান্ড জিতে যাওয়ায় পাক দলের লড়াই কঠিন হয়ে গেল। 

পাক দলের আর শেষ চারে যাওয়ার আশা নেই। শনিবার তারা ইংল্যান্ডকে হারালেও দেখা হবে নেট রানরেট। একমাত্র আট উইকেট জয়, কিংবা ১৫০ রানের ব্যবধানে জয়ই পাক দলকে শেষ চারের টিকিট দিতে পারে। না হলে কার্যত অসম্ভব। 

ইডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে টিকিটের কালোবাজারি নিয়ে তদন্ত চালাচ্ছে লালবাজার। এবার সেমিফাইনালের টিকিট নিয়ে কী হবে, সেটাই ভাবাচ্ছে ক্রিকেট প্রেমীদের।


```