Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মেসিকে ২০৩৪ সালের বিশ্বকাপেও দেখতে চান ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো!

লিওনেল মেসি কি অবসরে যাবেন?

মেসিকে ২০৩৪ সালের বিশ্বকাপেও দেখতে চান ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো!

শেষ আপডেট: 8 December 2023 23:27

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রাতেই জল্পনা চলছিল, লিওনেল মেসি কি অবসরে যাবেন? তারপর মেসি এসে সারা বিশ্বের মিডিয়াকে বলেছিলেন, আমি এখনও এই বিষয়ে কিছু ভাবিনি। এখন আমি জাতীয় দলের সতীর্থদের সঙ্গে এই মুহূর্ত উপভোগ করতে চাই।

এমনকী সেইসময় আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিও বলেছিলেন, লিও যতদিন মনে করবে আমাদের সঙ্গে থাকতে পারে। ওঁকে আমাদের দরকার।
মেসি যখন পরের বিশ্বকাপে খেলবেন কিনা ঠিক নেই। সেইসময় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, আমি লিও মেসিকে ২০৩৪ সালের বিশ্বকাপেও খেলতে দেখতে চাই!

ফিফা প্রেসিডেন্টের কাছে সম্প্রতি কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নিয়ে কী ভাবছেন?


জবাবে তিনি জানিয়েছেন, ‘আমি আশা করি মেসি আগামী বিশ্বকাপে তো বটেই, ২০৩৪ সালেও যদি খেলে এরচেয়ে ভাল কিছু হবে না!
ফিফা প্রেসিডেন্ট যে নিছকই রসিকতা করে এটি বলেছেন, তিনি নিজেও জানেন। কারণ ৩৬ বছরের মেসির সেইসময় বয়স হবে ৪৭ বছর। মেসি যতই বিশ্ব ফুটবলের লোভনীয় ব্র্যান্ড হোন না কেন, আধুনিক ফুটবলে ফিটনেসই বড় কথা। সেখানে তারকাদের মুখ ও নাম দেখে বিচার করা হয় না। ফিটনেস ও দক্ষতাই আসল মাপকাঠি হতে পারে।


```