
শেষ আপডেট: 17 December 2022 01:53
দ্য ওয়াল ব্যুরো: ক্লাব বিশ্বকাপ ফুটবল (worldcup football) খেলে বর্তমানে সাতটি দল। এবার থেকে ওই বিশ্বকাপে খেলবে ৩২টি দল। শুক্রবার কাতার কনভেনশন সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো (FIFA President Gianni Infantino)।
দেশগুলিকে নিয়ে বিশ্বকাপের আলাদা আকর্ষণ, আলাদা আগ্রহ রয়েছে। সেখানে ক্লাবদের নিয়ে বিশ্বকাপে তেমন হইচই হয় না। সেটি ফিফাও সমীক্ষা করে দেখেছে। তাই প্রতিবছরের বদলে এবার থেকে চার বছর অন্তরই এই মেগা ক্লাব ইভেন্ট হবে।
ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক রয়েছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ প্রিমিয়ার লিগের বহু ক্লাব এই মেগা ইভেন্টে অংশ নেয় না। তাদের মত হল, প্রতিবছর টুর্নামেন্ট হলে তাদের ঘরোয়া লিগ খেলা, চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহনে সমস্যা হয়ে থাকে। ফিফার সঙ্গে এই নিয়ে বিগ বাজেটের দলগুলির মন কষাকষিও হয়েছে। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।
ফিফাও যে ক্লাবগুলির দাবির কাছে নতিস্বীকার করল, সেটির প্রমাণ এই চারবছর অন্তর আয়োজন। সামনের ক্লাব বিশ্বকাপ হবে ২০২৫ সালে। হবে মরক্কোয়, চলবে একমাস ব্যাপী। ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে রিয়াল মাদ্রিদ, সিয়াটল সাউন্ডার্স, ওয়াইদাদ কাসাব্লাঙ্কা ও অকল্যান্ড সিটি।
এর আগে সুপার কাপ আয়োজনের দাবি তুলেছিল বড় ক্লাব দলের কর্তারাও। সেটিও সাফল্যের মুখ দেখেনি। এবার কাতারে বসে ক্লাব বিশ্বকাপকে নিয়ে ফিফার নয়া পরিকল্পনা সফল হয় কিনা, সেটিও দেখার বিষয়।
ফুটবলই আরবকে এক হওয়ার মন্ত্র দিল, মরক্কোর সাফল্যই কাতারের প্রিয় ‘রিং টোন’