Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইস্পাত নগরীকে উড়িয়ে সুপার কাপ চাম্পিয়ান গোয়া

জামশেদপুরকে ৩-০ গোলে হারিয়ে সুপার কাপ ২০২৫ জয় করল এফসি গোয়া। মানোলো মার্কেজের কোচিংয়ে দল পৌঁছল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ।

ইস্পাত নগরীকে উড়িয়ে সুপার কাপ চাম্পিয়ান গোয়া

সুপার কাপ ২০২৫ জয় করল এফসি গোয়া

শেষ আপডেট: 3 May 2025 22:52

দ্য ওয়াল ব্যুরো: তীরে এসো তরী ডুবল খালিদ জামিলের (khalid Jamil) দলের। একমাত্র ভারতীয় কোচ হিসাবে আইএসএলে চমক দিয়েছিলেন জামশেদপুর এফসি কোচ খালিদ জামিল। সুপার কাপেও (Super Cup) অব্যাহত ছিল সেই চমক। কিন্তু চ্যাম্পিয়ন (Champion) হওয়া হল না। এফসি গোয়ার (FC Goa) কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল জামশেদপুর এফসিকে (Jamshedpur FC)।

এদিকে অল্পের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়া হয়নি এফসি গোয়ার। ফাইনালে মোহনবাগানের কাছে হেরে গিয়েছিল তারা। কিন্তু সুপার কাপে সুদে-আসলে মিটিয়ে চ্যাম্পিয়ন গোয়া। জামশেদপুর এফসিকে ৩-০ গোলে উড়িয়ে সুপার কাপ ২০২৫ চ্যাম্পিয়ন এফসি গোয়া। 

এই জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রাথমিক পর্বে খেলার যোগ্যতা অর্জন করল মানোলো মার্কেজের ছেলেরা। চার বছর পর এশীয় স্তরে খেলবে এফসি গোয়া। অন্যদিকে, এশিয়ান স্তরের কোনও প্রতিযোগিতায় প্রথমবার খেলার সুযোগ হারাল জামশেদপুর ফুটবলাররা। 


ভুবনেশ্বরে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল গোয়ান ফুটবলাররা। দ্বিতীয় মিনিটেই গোলমুখী শট নেন বোরহা ফার্নান্দেজ। শট চলে যায় সরাসরি গোলরক্ষকের হাতে। ৫ মিনিটে জামশেদপুর বক্সে ঢুকে গিয়েছিলেন বোরহা হেরেরা। এক্ষেত্রে বিপক্ষের ডিফেন্স সজাগ থাকায় বিপদ হয়নি। 
অবশ্য এই বোরহার গোলেই ২৩ মিনিটে এগিয়ে যায় গোয়া। সাংওয়ানের শট সেভ করেন অ্যালবিনো। ফিরতি বলে শট নেন বোরহা। যা আবারও গোলকিপারের হাতে লেগে আসে স্প্যানিশ ফুটবলারের কাছে। তবে তৃতীয়বার কোনও ভুল করেননি তিনি। এগিয়ে যায় গোয়া। যদিও এর পরেও জামশেদপুর এফসি’র ফুটবলারদের আক্রমণ সেভাবে দানা বাঁধেনি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। 

জামশেদপুর কোনও গোল হজম না করেই সুপার কাপের ফাইনালে নেমেছিল। যদিও এদিন সমস্ত পরিসংখ্যান ওলট-পালট করে দেয় গোয়া। 
দ্বিতীয়ার্ধের শুরুটা খারাপ করেনি ইস্পাত নগরীর দল। বেশ আক্রমণাত্মক মনোভাব নিয়েই মাঠে নামেন জামশেদপুরের ছেলেরা। যদিও খেলার গতির বিরুদ্ধে গিয়ে ৫১ মিনিটে বিশ্বমানের গোল করেন সেই বোরহা। ২৬ নম্বর জার্সিধারী বাঁ-দিক থেকে উঠে এসে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ-পায়ের অনবদ্য শটে গোল করে গোয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর বেশ কয়েকটি বিক্ষিপ্ত সুযোগ তৈরি করেছিলেন খালিদ জামিলের ছেলেরা। ৬০ মিনিটে সুবর্ণ সুযোগ চলে এসেছিল তাঁদের কাছে। যদিও ভাগ্য সহায় ছিল না। ৬৯ মিনিটে ফের সুযোগ পেলেও এক্ষেত্রেও গোল হয়নি। ৭১ মিনিটে দেজান ড্রাজিকের গোলে গোয়ার পক্ষে স্কোরলাইন হয় ৩-০। 
এই গোলের পরই নির্ধারিত হয়ে যায়, সুপার কাপ জিততে চলেছে গোয়া। এই ম্যাচের পরেই গোয়াকে বিদায় জানালেন মানোলো মার্কেজ। তিনি এবার পূর্ণ সময় ভারতীয় দলের হেডস্যারের দায়িত্ব সামালাবেন।


```