Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ক্রিকেট মাঠেও দুর্ঘটনা, গুরুতর আঘাত পেয়ে ফাফ ডু’প্লেসি গেলেন হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে দুটি মারাত্মক ঘটনা। ইউরো কাপের মঞ্চে যেদিন ক্রিশ্চিয়ান এরিকসেনের শ্বাস বন্ধ হয়ে গেল। সেদিনই পাকিস্তান সুপার লিগে বড়সড় চোট পেলেন ফাফ ডু’প্লেসিও। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমি

ক্রিকেট মাঠেও দুর্ঘটনা, গুরুতর আঘাত পেয়ে ফাফ ডু’প্লেসি গেলেন হাসপাতালে

শেষ আপডেট: 13 June 2021 03:07

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে দুটি মারাত্মক ঘটনা। ইউরো কাপের মঞ্চে যেদিন ক্রিশ্চিয়ান এরিকসেনের শ্বাস বন্ধ হয়ে গেল। সেদিনই পাকিস্তান সুপার লিগে বড়সড় চোট পেলেন ফাফ ডু’প্লেসিও। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যে ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে মহম্মদ হাসনাইনের হাঁটুর সঙ্গে মাথায় গুরুতর আঘাত পেলেন ফাফ ডু প্লেসি। দ্রুত দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। https://twitter.com/real_farooque07/status/1403798697922596866 পেশোয়ার জালমির ইনিংসের সপ্তম ওভারে ঘটে এই দুর্ঘটনা। লংঅনে বল ঠেকাতে গিয়ে ডানদিকে ডাইভ দিয়ে হাসনাইনের ডান হাঁটুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে কোয়েটার এই বিদেশি ক্রিকেটারের। ওই সময়ে ব্যাটিং করছিলেন ডু প্লেসিরই দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সতীর্থ ডেভিড মিলার। তাঁর গুরুতর আঘাত দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন মিলারও। ব্যাটিং রেখে চলে যান বাউন্ডারিতে। আঘাতপ্রাপ্ত ডু প্লেসিকে সঙ্গে সঙ্গেই আবুধাবির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোয়েটা ডু প্লেসির বদলে কনকাশন সাব হিসেবে মাঠে নামায় সাইম আইয়ুবকে।

```