Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2025: ‘বোমার ভয়ে সবাই চিৎকার করছিল’, ধর্মশালার উৎকণ্ঠা মেলে ধরল চিয়ারলিডারের ভিডিও

ক্রিকেটারদের নিরাপত্তাবেষ্টনীতে মুড়িয়ে হোটেলে নিয়ে যাওয়া হলেও কেমন অবস্থা হয়েছিল মাঠে আসা দর্শকদের? সেই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও স্টেডিয়াম খালি করার মুহূর্তের ভিডিও তুলে রাখেন এক চিয়ারলিডার।

IPL 2025: ‘বোমার ভয়ে সবাই চিৎকার করছিল’, ধর্মশালার উৎকণ্ঠা মেলে ধরল চিয়ারলিডারের ভিডিও

চিয়ারলিডার

শেষ আপডেট: 9 May 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: প্রথম নিভল একটি আলো। তারপর ধাপে ধাপে সবকটা। ছবির মতো সুন্দর ধর্মশালা স্টেডিয়ামে আগত দর্শক থেকে মাঠের খেলোয়াতড়—সবাই ভেবেছিলেন, প্রযুক্তিগত কারণেই হয়তো ফ্লাডলাইট বন্ধ হয়ে গিয়েছে।

কিন্তু ভুল ভাঙে কিছুক্ষণ বাদে। যখন সরকারিভাবে জানানো হয়, ম্যাচ বাতিল। সবাইকে স্টেডিয়াম ছেড়ে দ্রুত বেরিয়ে যেতে হবে। শুধু মাইকিং নয়, খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলও মাঠে নেমে আসেন। স্টেডিয়াম ফাঁকা করার নির্দেশ দিতে থাকেন। আপৎকালীন পরিস্থিতিতে কাশ্মীরে ভারত-পাক সেনা সংঘর্ষের আবহে এভাবেই কাল বাতিল হয় পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসের ম্যাচ।

যদিও সরকারিভাবে বিসিসিআই শুরুতে জানিয়েছিল, টেকনিক্যাল সমস্যার কারণেই নাকি আইপিএল ম্যাচ হচ্ছে না। যদিও পরে একশো আশি ডিগ্রি ঘুরে নাশকতার কথা ভেবেই যে ম্যাচ বাতিল করা হয়েছে, তা মেনে নেয়।

একাদশ ওভারের প্রথম বল খেলার সময় ফ্লাডলাইট বন্ধ করা হয়। স্কোরবোর্ডে তখন  ১ উইকেট খুইয়ে ১২২ রান তুলে ফেলেছে পাঞ্জাব কিংস। গ্যালারিও ভালমতো ভরা। ২৩ হাজার দর্শকাসনের ৮০ শতাংশ পূর্ণ হয়ে গিয়েছে। সেই অবস্থায় স্ট্যান্ড খালি করার নির্দেশ আসে।

এই নিয়ে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল পরে বলেন, ‘নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ বন্ধ রাখা হয়। এর কারণ জম্মুতে নাশকতার আশঙ্কা করা হচ্ছিল। সেই কথা আমাদের কানে আসে। তখনই এই পদক্ষেপ।‘

ক্রিকেটারদের নিরাপত্তাবেষ্টনীতে মুড়িয়ে হোটেলে নিয়ে যাওয়া হলেও কেমন অবস্থা হয়েছিল মাঠে আসা দর্শকদের? সেই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও স্টেডিয়াম খালি করার মুহূর্তের ভিডিও তুলে রাখেন এক চিয়ারলিডার। আচমকা মাঠ ছাড়ার ঘোষণায় কেমন অবস্থা হয়েছিল দর্শকদের তার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘গোটা স্টেডিয়াম ফাঁকা করা হচ্ছিল। ম্যাচের মধ্যেই। খুব খুব ভয় করছিল। সবাই চিৎকার করছিল, বোম পড়তে চলেছে! অবস্থা এখনও বেশ ভয়ংকর। আমরা সত্যি ধর্মশালা যেতে চাই। আশা করছি আইপিএল কর্তৃপক্ষ আমাদের খেয়াল রাখবে। জানি না কেন কাঁদছি না। হয়তো যা কিছু হচ্ছে, সে সব দেখে ভয়ে স্তম্ভিত হয়ে পড়েছি।‘

এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলের মতে, আইপিএল চালু থাকবে নাকি বন্ধ করে দেওয়া হবে, সেই বিষয়ে এখনও পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের তরফে যা জানানো হবে, তার প্রেক্ষিতেই তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন। আজ, শুক্রবার, লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা। শেষ পাওয়া খবরে, এই ম্যাচ বাতিল হয়নি, নির্ধারিত সময় মেনেই অনুষ্ঠিত হবে।


```