Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সুনীলদের দলের মেন্টর হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার, কাজ শুরু এশিয়ান কাপেই

শুক্রবারই সিনক্লেয়ার কাতারে পৌঁছে যাবেন। তিনি ভারতীয় ফুটবলের দলের রক্ষণ ও মাঝমাঠের মধ্যে সমন্বয়ের চেষ্টা করবেন।

সুনীলদের দলের মেন্টর হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার, কাজ শুরু এশিয়ান কাপেই

শেষ আপডেট: 27 December 2023 20:14

দ্য ওয়াল ব্যুরো: কাতারে এশিয়ান কাপের আগেই ভারতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার। সুনীল ছেত্রীদের কোচ ইগর স্টিম্যাশের হাত ধরেই ভারতীয় দলের মেন্টরের কাজ করবেন এই নামী উইঙ্গার। যিনি ২০০২ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেছিলেন।

শুক্রবারই সিনক্লেয়ার কাতারে পৌঁছে যাবেন। তিনি ভারতীয় ফুটবলের দলের রক্ষণ ও মাঝমাঠের মধ্যে সমন্বয়ের চেষ্টা করবেন। তিনি নিজের ফুটবল জীবনের নানা গল্প বলে সুনীল, সন্দেশ ও গুরপ্রীতদের উদীপ্ত করবেন।

এশিয়ান কাপ ফুটবলে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ অজিরা। তারা কাতার বিশ্বকাপে খেলেছে। তাদের বিরুদ্ধে ইগরের দলকে বড় বেগ পেতে হতে পারে। ১৩ জানুয়ারি ভারতীয় দলের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ সুনীলদের প্রতিপক্ষ উজবেকিস্তান, সেটি হবে ১৮ জানুয়ারি। ২৩ জানুয়ারি হবে সিরিয়ার বিরুদ্ধে খেলা।

এই নামী প্রাক্তন তারকা প্রথম কোনও দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাঁকে নিয়ে আসছেন মূল কোচ ইগর। ১৯৯৯-২০০১ মরশুমে ওয়েস্ট হ্যামে ইগর খেলেছিলেন সিনক্লেয়ারের। তাঁরা ভাল বন্ধুও। সিনক্লেয়ার ২০০২ বিশ্বকাপে সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা ও ব্রাজিলের বিরুদ্ধেও খেলেছেন।  

এশিয়ান কাপের জন্য মোট ৫০ জনের দল গড়েছেন ইগর। মূল দল বাছাই করবেন কাতারেই প্রস্তুতি শিবির চলার সময়। ২৩ জনের দলগঠন সারবেন দোহায় বসে। তারপর এশিয়ান স্তরের সবচেয়ে বড় টুর্নামেন্টে নামবে ভারত।


```