Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

১১ বছরের অপেক্ষার অবসান, মাস্টার্স জিতে গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ ম্যাকিলরয়ের

১১ বছরের অপেক্ষার অবসান। গলফের অন্যতম মর্যাদাপূর্ণ ‘গ্র্যান্ড স্ল্যাম’ জয়ের স্বপ্ন পূরণ হল ররি ম্যাকিলরয়ের। মাস্টার্স টুর্নামেন্ট জিতে গলফের ইতিহাসে নিজের নাম সোনার অক্ষরে লিখে রাখলেন তিনি।

১১ বছরের অপেক্ষার অবসান, মাস্টার্স জিতে গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ ম্যাকিলরয়ের

McIlroy

শেষ আপডেট: 14 April 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: ১১ বছরের অপেক্ষার অবসান। গলফের অন্যতম মর্যাদাপূর্ণ ‘গ্র্যান্ড স্ল্যাম’ (Grand Slam) জয়ের স্বপ্ন পূরণ হল ররি (Rori McIlroy) ম্যাকিলরয়ের। মাস্টার্স টুর্নামেন্ট (Masters Tournaments) জিতে গলফের (Golf) ইতিহাসে নিজের নাম সোনার অক্ষরে লিখে রাখলেন উত্তর আয়ারল্যান্ডের গলফার ম্যাকিলরয়।

সেই সঙ্গে মাস্টার্স জয়ের মাধ্যমে ম্যাকিলরয় কেরিয়ার গ্র্যান্ড স্লামও সম্পন্ন করেছেন। গলফের চারটি মেজর টুর্নামেন্ট জিতলে কেরিয়ার গ্র্যান্ড স্লাম সম্পন্ন হয়। এই চারটি মেজর টুর্নামেন্ট হল মাস্টার্স, ইউএস ওপেন, দ্য ওপেন চ্যাম্পিয়নশিপ ও পিজিএ চ্যাম্পিয়নশিপ। ষষ্ঠ খেলোয়াড় হিসাবে ম্যাকিলরয় এই বিরল কৃতিত্ব অর্জন করলেন। এই তালিকায় বাকিরা হলেন, জিন সারাজেন, বেন হোগান, গ্যারি প্লেয়ার, জ্যাক নিকলাস এবং টাইগার উডস।

৩৫ বছর বয়সি উত্তর আয়ারল্যান্ডের এই গলফার টানটান উত্তেজনার লড়াইয়ে ইংল্যান্ডের জাস্টিন রোজকে হারান প্লে-অফে। মূল রাউন্ড শেষে দু’জনই ১১-আন্ডার পার স্কোরে সমান ছিলেন, ফলে খেলা গড়ায় প্লে-অফে। সেখানেই ১৮ নম্বর হোলে চার ফুটের বার্ডি করে জয় নিশ্চিত করেন ম্যাকিলরয়। এটি ছিল তাঁর পঞ্চম মেজর খেতাব।

খেতাব জিতে ম্যাকিলরয় সিবিএসকে বলেন, ‘এটা আমার ১৭তম প্রচেষ্টা। আমি ভাবতে শুরু করেছিলাম, আদৌ কি আমার হবে? গত ১০ বছর ধরে গ্র্যান্ড স্লামের চাপ নিয়ে এখানে এসেছি। কিন্তু আজ আমি সত্যিই গর্বিত, এখন নিজেকে মাস্টার্স চ্যাম্পিয়ন বলতে পারব।’


```