Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

অস্তাচলে ‘বিরাট-জমানা’, উদয়ের পথে ‘গম্ভীর-যুগ’, ভারতীয় ক্রিকেটে ক্রান্তিলগ্নের ভবিষ্যদ্বাণী অশ্বিনের

সামনেই ইংল্যান্ড সফর (England Series)। কঠিন লড়াই। বিশেষ করে টিম ইন্ডিয়া, যারা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকার সিরিজ হেরেছে, তাদের কাছে ইংল্যান্ড ট্যুর অগ্নিপরীক্ষা।

অস্তাচলে ‘বিরাট-জমানা’, উদয়ের পথে ‘গম্ভীর-যুগ’, ভারতীয় ক্রিকেটে ক্রান্তিলগ্নের ভবিষ্যদ্বাণী অশ্বিনের

রবিচন্দ্র অশ্বিন

শেষ আপডেট: 14 May 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: খোলা চোখে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলের দুই অন্যতম স্তম্ভের অবসর। কিন্তু এটাই পুরো ছবি নয়। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) বিদায় প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেটে (Team India) একটি শূন্যস্থানের সূচনা করবে। আর গহ্বর ভরাটের পথেই শুরু হতে চলেছে নতুন যুগ। যার পুরোধা কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার, দলের একদা নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্র অশ্বিন (R. Ashwin) অন্তত এমনটাই মনে করছেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর অশ্বিন ইউটিউবে একটি শো শুরু করেছেন, যেখানে ক্রিকেটের সাম্প্রতিক নানান ঘটনা নিয়ে আলোচনার ছলে বা মনোলোগের ধাঁচে মতামত রাখছেন তিনি। ‘অ্যাশ কি বাত’ (Ash ki Baat) নামে ওই শোয়ে সম্প্রতি বিরাট, রোহিতের অবসর নিয়ে বলতে গিয়ে অশ্বিন মন্তব্য করেন, ‘ওরা দুজনে একসঙ্গে অবসর নেবে—এমনটা আন্দাজ করিনি। এটা দেশের ক্রিকেটের কাছে পরীক্ষার সময়। আমার মতে এটাই সত্যিকারের গম্ভীর-যুগের সূচনা।‘

সামনেই ইংল্যান্ড সফর (England Series)। কঠিন লড়াই। বিশেষ করে টিম ইন্ডিয়া, যারা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকার সিরিজ হেরেছে, তাদের কাছে ইংল্যান্ড ট্যুর অগ্নিপরীক্ষা। এতে অশ্বিনেরও দ্বিমত নেই। বলেছেন, ‘যে দল ইংল্যান্ডে যাবে, সেটা একদম আনকোরা, নতুন। এই টিমের খোলনলচে বদলে গিয়েছে। যেখানে জসপ্রীত বুমরাহ সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। নেতৃত্বের অন্যতম দাবিদারও বটে। আমার মতে, বুমরাহকেই অধিনায়ক করা উচিত। কিন্তু নির্বাচকরা হয়তো শারীরিক অবস্থার বিষয়টি যাচাই করে শেষ সিদ্ধান্ত নেবেন।‘

ঠিক কোথায় কোথায় তরুণ, অনভিজ্ঞ টিম ইন্ডিয়া বিরাট, রোহিতের অভাব বোধ করবে? এই নিয়ে অশ্বিনের বিশ্লেষণ, ‘ওদের অবসর দলে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি করেছে। অভিজ্ঞতা কেনা যায় না। বিশেষ করে ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ট্যুরে তো নয়-ই। বিরাটের এনার্জি আর রোহিতের স্থৈর্য মিস করেব ভারতীয় দল।‘

এর পাশাপাশি ‘রো-কো’ জুটির সরে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে অশ্বিন বলেন, ‘টেস্ট ভারতের কাছে গত ১০-১২ বছর ধরে অন্যতম ফর্ম্যাট। কিন্তু শুধুমাত্র অধিনায়কত্বের বিষয়টি মাথায় রেখে রোহিতের উচিত ছিল ইংল্যান্ডে যাওয়া। তারপর ভাল পারফর্ম করলে হয়তো খেলা চালিয়ে যেতে পারত, আগামী দিনে বাড়তি দায়িত্বও পেত।‘


```