Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মেসিও ভিলেন হতে পারতেন, বাঁচিয়ে দিলেন কলকাতার হৃদয় জেতা এমি মার্টিনেজ

আর্জেন্টিনাকে বাঁচালেন নামী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি এর আগেও তিনবার পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন।

মেসিও ভিলেন হতে পারতেন, বাঁচিয়ে দিলেন কলকাতার হৃদয় জেতা এমি মার্টিনেজ

সতীর্থ ডিবুকে বাহবা মেসির।

শেষ আপডেট: 5 July 2024 19:14

দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই কোপাতেও লিওনেল মেসি ভিলেন হয়ে যেতে পারতেন। রোনাল্ডো গত ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন। টাইব্রেকারে অবশ্য গোল করে মুখরক্ষা করেছিলেন। ওই ম্যাচে পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কোস্তা বাঁচিয়ে দিয়েছিলেন তিনটি টাইব্রেকার শুট আউট সেভ করে।

এবার আর্জেন্টিনাকে বাঁচালেন নামী গোলরক্ষক ডিবু মার্টিনেজ। তিনি এর আগেও তিনবার পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন। এবারও ইকুয়েডরের বিরুদ্ধে ডিবু মার্টিনেজের দুটি সেভ দলকে শেষ চারের টিকিট এনে দিয়েছেন। গতবছরের জুন মাসেই কলকাতায় এসেছিলেন এমি। তিনি এসে কলকাতার হৃদয় জিতেছিলেন। 

বিশ্বজয়ীদের পক্ষে টাইব্রেকারে প্রথম শটই নিতে গিয়েছিলেন মেসি। কিন্তু প্রথম শটই মিস হয়ে যায়। হতাশায় মুখ ঢাকেন দলনেতা। মেসি পরে জানিয়েছেন, ‘‘আমি শটটা নিতে গিয়েছিলাম আমাদের দলের দুই গোলরক্ষকের সঙ্গে কথা বলেই। কিভাবে শট নেব, শট কেমন হওয়া উচিত, আলোচনা করেই মারতে গিয়েছিলাম। কিন্তু মিস করতে খুব হতাশ হয়ে যাই। ভাবছিলাম জয় আসবে কিনা।’’

তারপরেই দলের একনম্বর গোলরক্ষক ডিবু বিশ্বকাপ ফাইনালের মতোই দলের পরিত্রাতার ভূমিকায় হাজির হন। তিনি পরপর দুটি শট বাঁচিয়ে নায়ক হয়ে যান। এমনকী খেলা শেষে দেখা যায়, ইকুয়েডরের গোলরক্ষক যখন কাঁদছেন, সেইসময় ডিবু গিয়ে তাঁকে সান্ত্বনা দেন। তখন দেখা গিয়েছে, পুরো আর্জেন্টিনা দলও আনন্দে মত্ত, ডিবু একেবারে ব্যতিক্রমী মেজাজে ধরা দিয়েছেন।

ম্যাচটি আর্জেন্টিনা জিতলেও দলের খেলা ভাল লাগেনি কোচ লিওনেল স্কালোনির। তিনি খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন, আমরা ম্যাচে অনেক সুযোগ পেয়েছিলাম। কাজে লাগাতে পারলে শেষমেশ টাইব্রেকারে খেলা যেত না। কিন্তু সেটি হয়নি। আমি তাই খুশি হতে পারছি না। কাপ জিততে গেলে দলের খেলায় আরও উন্নতি করতে হবে। মেসিও চোট সারিয়ে ফিরেও ছন্দে ছিলেন না। তারমধ্যে পেনাল্টি মিস করে তিনি খুবই হতাশ।


```