Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Edmilson Correia: ভাগ্য সহায় ইস্টবেঙ্গলের, নিশ্চিত গোল হাতছাড়া করল হায়দরাবাদ! (ভিডিও)

ম্যাচের ৪৪ মিনিটে হায়দরাবাদের ফুটবলার এডমিলসন কোরেয়া আক্রমণভাগে একটি ফ্রি-কিক আদায় করে নিয়েছিল।

Edmilson Correia: ভাগ্য সহায় ইস্টবেঙ্গলের, নিশ্চিত গোল হাতছাড়া করল হায়দরাবাদ! (ভিডিও)

নিশ্চিত গোলের সুযোগ মিস করলেন কোরেয়া

শেষ আপডেট: 26 February 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: এটাকে ভাগ্যের পরিহাস ছাড়া আর কীই বা বলা যেতে পারে। কোরেয়ার ফ্রি-কিক থেকে যেভাবে নিশ্চিত গোল হাতছাড়া করল হায়দরাবাদ এফসি, সেটা দেখে যে কেউ নিজের কপাল চাপড়াবেন। নেহাত লাল-হলুদ কাস্টোডিয়ান প্রভসুখন গিলের ভাগ্যটা ভাল ছিল, তাই শেষপর্যন্ত তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়নি। প্রথমার্ধের শেষে কোনও দলই অবশ্য গোল করতে পারল না।

ঘটনাটি প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে ঘটেছে। ম্যাচের ৪৪ মিনিটে হায়দরাবাদের ফুটবলার এডমিলসন কোরেয়া আক্রমণভাগে একটি ফ্রি-কিক আদায় করে নিয়েছিল। ফ্রি-কিক নিতে আসেন কোরেয়াই। তাঁর ডান পায়ের জোরাল শট লাল-হলুদ ডিফেন্সকে পরাস্ত করে। কিন্তু, বলটা যে শেষপর্যন্ত গোলপোস্টে লেগে ফিরে আসবে, সেটা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। 

আরও একবার ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিলের দুর্বলতা নজরে চোখে পড়ল। বলটা গোলপোস্টে লাগার পর তিনি পজিশনে আসেন। এই পারফরম্য়ান্স যে অস্কারের নজর এড়াবে না, তা বলাই বাহুল্য। এই ম্য়াচের প্রথমার্ধে হায়দরাবাদ ফুটবলারদের যথেষ্ট রাজত্ব দেখতে পাওয়া গেল। আশা করা হচ্ছে, ম্য়াচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল আক্রমণের ধার বাড়াতে পারবেন।

দেখুন ভিডিও :

তবে ম্য়াচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল দলের তারকা ফুটবলার মেসি বাউলিকে একেবারে নিষ্প্রভ লেগেছে। বিপক্ষের রক্ষণে তিনি মাত্র তিনটে টাচ করেছেন। তবে একটাও গোলমুখী শট দেখতে পাওয়া যায়নি। ইতিপূর্বে, ম্য়াচের দ্বিতীয়ার্ধে একাধিকবার ফলাফল ঘুরিয়ে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। আজও কি তেমনই কোনও ম্য়াজিক করে দেখাতে পারবেন অস্কার ব্রুজোঁর ছেলেরা? সেটা সময়ই বলবে।


```