Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

কল্যাণীতে আজ মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, উত্তেজনায় ফুটছে দুই শিবির

২৬ জুলাই, শনিবার। অর্থাৎ আজ মরসুমের প্রথম ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি।

কল্যাণীতে আজ মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, উত্তেজনায় ফুটছে দুই শিবির

মরসুমের প্রথম ডার্বি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 July 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: ২৬ জুলাই, শনিবার। অর্থাৎ আজ মরসুমের প্রথম ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। মাঠ অবশ্য কলকাতার ঐতিহ্যবাহী যুবভারতী নয়—এইবারের লড়াই বসছে কল্যাণী স্টেডিয়ামে, বিকেল সাড়ে পাঁচটা থেকে। আর এই মহারণকে ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে দুই শিবিরে।

তবে সেই উত্তেজনার মাঝে একফোঁটা চাপও নেই, এমনই জানালেন মোহনবাগানের অভিজ্ঞ ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এক সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা যথেষ্ট ভাল অনুশীলন করেছি। যারা রিজার্ভ দল থেকে সুযোগ পেয়েছে, তারাও তৈরি। চেষ্টা করছি ওদের বোঝাতে, ডার্বির গুরুত্ব ঠিক কতটা।'

ডার্বিতে নামার আগে কোনও ম্যাচ না খেলে সরাসরি মাঠে নামা কি চাপে ফেলছে? দীপেন্দুর জবাব স্পষ্ট: "একজন পেশাদার ফুটবলারের কাছে এটা নতুন কিছু নয়। চাপ বলে কিছু নেই। আমাদের কোচ যেভাবে গাইড করছেন, আমরা সেটাই অনুসরণ করছি। দলের বাকিদেরও মোটিভেট করছি।"

প্রসঙ্গত, এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১৯ জুলাই। কিন্তু কল্যাণী স্টেডিয়ামের পরিকাঠামোগত সমস্যার কারণে ম্যাচ পিছিয়ে যায়। এখন নতুন করে প্রশ্ন—বৃষ্টির চোখরাঙানি কি শনিবারের ম্যাচে বাধা হয়ে দাঁড়াবে? দীপেন্দুর জবাব ফের একবার অনড়, "পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের সেরাটা দিতেই হবে।"

বাগান সমর্থকদের উদ্দেশেও তাঁর বিশেষ বার্তা, "আপনারা যেভাবে প্রতিটি ম্যাচে মাঠে এসে আমাদের পাশে দাঁড়ান, আশা করছি ডার্বিতেও তেমনটাই করবেন। লোকাল লিগ হোক বা আইএসএল, ডার্বি তো ডার্বিই। সেই কথা মাথায় রেখেই আমরা প্রস্তুত হচ্ছি।"


```