Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আইএসএলে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, দু’বার পেনাল্টি মিস করে ভিলেন ক্লেটন

ক্লেটন সিলভা যেমন গোল করেছেন, তেমনি ম্যাচে দুটি পেনাল্টি নষ্ট করে দলকে ডুবিয়েছেন। তিনি দলের সমর্থকদের কাছে ভিলেন হয়ে গিয়েছেন।

আইএসএলে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের, দু’বার পেনাল্টি মিস করে ভিলেন ক্লেটন

শেষ আপডেট: 5 November 2023 00:08

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে হারের হ্যাটট্রিক হয়ে গেল ইস্টবেঙ্গলের। তারা শনিবার রাতের যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ১-২ গোলে হার মেনেছে। লিগ যত এগোচ্ছে, এবারও ব্যর্থতার ডালি পরিপূর্ণ হচ্ছে লাল হলুদের।

খেলার ৩২ মিনিটে কেরলের হয়ে শাকাই গোল করে এগিয়ে দিয়েছিলেন। পিছিয়ে থেকেও ম্যাচে সুবিধে করতে পারেনি ইস্টবেঙ্গল। কার্লোস কুয়াদ্রাতের দলের রক্ষণ এবারও ডুবিয়েছে। ৮৮ মিনিটে কেরলের হয়ে ব্যবধান বাড়ান দিমিত্রি। একেবারে শেষ সময়ে লাল হলুদের হয়ে ব্যবধান কমিয়েছেন ক্লেটন।

তিনি যেমন গোল করেছেন, তেমনি ম্যাচে দুটি পেনাল্টি নষ্ট করে দলকে ডুবিয়েছেন। তিনি দলের সমর্থকদের কাছে ভিলেন হয়ে গিয়েছেন।

লাল হলুদ কোচ সাউল ক্রেসপোকে তুলে হিজাজি মাহেরকে নামিয়েছিলেন কোচ। আইএসএলে হিজাজি প্রথম মাঠে নামলেন। তিনি অবশ্য সুবিধে করতে পারেননি। এমনকী নাওরেম মহেশ দু’বার গোলের মতো সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছেন।

ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পেনাল্টি পেয়েছেন লাল হলুদ দল। একবার পেনাল্টি নিতে গিয়ে মিস করেন ক্লেটন সিলভা। সেটি খারিজ করে দিলে রেফারি আবারও পেনাল্টির নির্দেশ দিলেও তা থেকে গোল করতে পারেননি ব্রাজিলীয় তারকা। যে কারণে আবারও হারতে হল কার্লোসের দলকে। 


```