Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল

গত ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে পড়েও কোনওমতে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। 

কাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল বনাম পাঠচক্র

সৌম্য বাগচী

শেষ আপডেট: 15 July 2025 20:42

দ্য ওয়াল ব্যুরো: গত ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে পড়েও কোনওমতে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু এদিন কলকাতা লিগের (CFL) পাঠচক্রের বিরুদ্ধেই হেরেই গেল বিনো জর্জের ছাত্ররা।

এদিন জয় ফিরতে মুড়িয়া ছিল মশাল ব্রিগেড। কিন্তু ম্যাচে অসংখ্য সুযোগ তৈরি করেও কাজের কাজটি হল না। উল্টে ম্যাচের শেষের দিকে ৮৭ মিনিটে গোল খেয়ে বসে হেরেই গেল ইস্টবেঙ্গল। ম্যাচ জিতে পাঠচক্র পয়েন্ট তালিকায় প্রথম স্থান বজায় রাখল ।পাঠচক্রের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড মোটলা।

মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে ছিল ইস্টবেঙ্গল বনাম পাঠচক্র ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে দুই দলকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে দেখা যায় । ম্যাচের শেষের দিকে পাঠচক্র ৮৭ মিনিটে গোল করে এগিয়ে যায়। পাঠচক্রের হয়ে একটি মাত্র গোল করেন ডেভিড মোটলা।

লাল-হলুদ বাহিনী প্রথম ম্যাচ জয়ের মুখ দেখলেও বাকি তিনটি ম্যাচের একটিতেও জয় পায়নি।  গত দুই ম্যাচে ড্র করার পর এদিন তারা হেরেই গেল। সিএফএলের ষষ্ঠ রাউন্ডে খেলার পর পয়েন্টে তালিকায় অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। পাঠচক্র ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় প্রথম স্থান আরও পোক্ত করল।
এদিকে আগামী শনিবার রয়েছে সিএফএল ডার্বি। তার আগে এই হার দলের মনোবলে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।


```