Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

লিয়েন্ডারকে সংবর্ধনার মঞ্চে আনোয়ারের হাতে জার্সি তুলে দিল ইস্টবেঙ্গল

লিয়েন্ডারকে সংবর্ধনার মঞ্চে আনোয়ারের হাতে জার্সি তুলে দিল ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 13 August 2024 20:04

দ্য ওয়াল ব্যুরো: চমক দেখাল ইস্টবেঙ্গল। তারা আনোয়ার আলিকে নিয়ে নিয়েছে এত ডামাডোলের মধ্যেও। মঙ্গলবার ছিল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫তম জন্মদিবস। সেই উপলক্ষ্যে এদিন বিকেলের অনুষ্ঠানে কর্তারা আনোয়ারের হাতে লাল হলুদ জার্সি তুলে দিলেন। আনোয়ারকে নেওয়া ইস্টবেঙ্গলের নৈতিক জয়।
এদিন লিয়েন্ডার পেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর পুরস্কার নেওয়ার মঞ্চে সমর্থকদের কাছে প্রাপ্তি দেশের সেরা ডিফেন্ডার আনোয়ারের হাতে ক্লাবের পতাকা। আনোয়ারকে লাল হলুদ দল পাবে কীনা, সেই নিয়ে জল্পনা চলছিল। কিন্তু ২২ অগস্ট প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভার আগেই তারা আনোয়ারকে নিয়ে চমক দেখিয়েছে। এই মুহূর্তে আনোয়ারকে ডুরান্ড কাপের জন্য নাম নথিভুক্ত করা যাবে কীনা, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আনোয়ারকে ১৮ অগস্ট ডার্বি ম্যাচে খেলাতে হলে ইস্টবেঙ্গলকে ঝুঁকি নিতে হবে। কারণ ২২ অগস্ট আনোয়ারের বিপক্ষে সিদ্ধান্ত গেলে তাঁকে নির্বাসিত হতে হবে। তবে ফেডারেশন জরিমানা করলে সেই অর্থ ইস্টবেঙ্গল ও আনোয়ার দু’জনে মিলে দেবে। 
আনোয়ারকে মোহনবাগানের মুখ থেকে নিয়ে জবাব দিল লাল হলুদ দল। এই মুহূর্তে বাগানের রিলিজ অর্ডার আর দরকার হবে না। তবে মোহনবাগানের লোন চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই করার জন্য তাঁকে জরিমানা দিতে হবে।
এদিকে, দুপুর আড়াইটা থেকে ক্লাবের মাঠে ক্লাবের প্রাক্তন ফুটবলারদের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ হয়। ম্যাচে পল্টু দাস একাদশ ১-০ গোলে হারায় জীবন চক্রবর্তী একাদশকে।  গোল করেন আলভিটো ডি' কুনহা। 
দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, দেবব্রত সরকারসহ প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 
ক্লাব তাঁবুতে তিনটি শীততাপ নিয়ন্ত্রিত ভ্যানে রক্তদান শিবির হয়েছে। রক্তদান করেন ২০০ জন। রক্তদাতাদের হাতে কোচ কার্লোস কুয়াদ্রাতের সই করা সার্টিফিকেট দেওয়া হয়েছে। 
নামী চিকিৎসক মন্ডলীর দ্বারা পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবিরে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুবীর হালদার, ডাঃ শাম্ব সমাজদার, ডাঃ গৌতম কর, ডাঃ বিবর্তন সাহা, ডাঃ রক্তিম ঘোষI


```