Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইস্টবেঙ্গলের সোনার সময়ের সেরা লেফটব্যাক প্রবীর মজুমদার প্রয়াত, জিতেছিলেন ত্রিমুকুট

ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ১৯৭২ এবং ১৯৭৩ সালে লেফট ব্যাক পজিশনে প্রবীর মজুমদারের খেলা আজও ফুটবল প্রেমী মানুষের হৃদয়ে বিদ্যমান।

ইস্টবেঙ্গলের সোনার সময়ের সেরা লেফটব্যাক প্রবীর মজুমদার প্রয়াত, জিতেছিলেন ত্রিমুকুট

শেষ আপডেট: 28 December 2023 18:15

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের সোনার সময়ের লেফটব্যাক প্রবীর মজুমদার প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৭৭ বছর, রেখে গেলেন স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতনিকে। বৃহস্পতিবার ভোররাতে তাঁর ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে।   

ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ১৯৭২ এবং ১৯৭৩ সালে লেফট ব্যাক পজিশনে প্রবীর মজুমদারের খেলা আজও ফুটবল প্রেমী মানুষের হৃদয়ে বিদ্যমান।

 নামী তারকার সময়ে, ১৯৭২ এ কলকাতা লিগ (একটিও গোল না খেয়ে রেকর্ড তৈরী করে), আই.এফ.এ. শিল্ড, বরদলুই, ডুরান্ড রোভার্সে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। প্রথমবারের জন্য ত্রিমুকুট জয়ের কৃতিত্ব ও রচনা করে ক্লাব I ১৯৭৩ এ কলকাতা লিগ, আই.এফ.এ. শিল্ড, রোভার্স ও ডি.সি.এম চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গলI

১৯৮১ সালে প্রবীর মজুমদার ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কোচ। তিনি কোচ হয়েও সফল হন। এরকম একজন প্রখ্যাত ফুটবলার ও প্রশিক্ষকের প্রয়াণে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া I

প্রবীর মজুমদারের প্রয়াণে ইস্টবেঙ্গল ক্লাবও শোকস্তব্ধI তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়। 

এই নামী তারকার স্মৃতিচারণা করতে গিয়ে ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রবীরদা ভাল ফুটবলার ছিলেন। লেফটব্যাকে খেলার পাশে মাঝমাঠেও খেলতে পারতেন। তাঁকে বেশি লাল হলুদ দলের হয়ে পাওয়া যায়নি। কারণ উনি কাজ করতেন রেলে। সেইসময় রেল দফতর ওঁকে রিলিজ করেনি। ওইসময় পেশাদার ফুটবলে প্রবেশের কথা কেউ ভাবতেও পারত না। অনেকের কাছেই চাকরি ছিল একমাত্র ভরসাস্থল। উনিও সেই ঝুঁকি নিতে পারেননি।

প্রশান্ত আরও বলেছেন, প্রবীরদা যদি ময়দানে আরও বেশিদিন বড় দলের হয়ে খেলতেন, তা হলে তাঁর আরও নাম হতো। তবে লাল হলুদের সেরা সময়ের তারকা ছিলেন, এটা বলা যায়। গৌতম সরকার, সুধীর কর্মকারদের সময়ের ফুটবলার ছিলেন প্রবীর মজুমদার। 


```