Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

East Bengal FC: নিশুর আত্মঘাতী, জর্ডনের আগুন গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল

এই ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয় গোল খেল ইস্টবেঙ্গল।

East Bengal FC: নিশুর আত্মঘাতী, জর্ডনের আগুন গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল

আত্মঘাতী গোল করে দলের বিপদ বাড়ালেন নিশু কুমার

শেষ আপডেট: 8 February 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইন এফসি-র বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল এফসি। আত্মঘাতী গোল করে লাল-হলুদ ব্রিগেডের বিপদ বাড়ালেন নিশু কুমার। সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন জর্ডন উইলমার গিল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। আপাতত অস্কার ব্রুজোর দল ০-২ গোলে পিছিয়ে রয়েছে।

এই নিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে ১০ আত্মঘাতী গোল করেছে ইস্টবেঙ্গল এফসি। শনিবাসরীয় ম্যাচে ১৩ মিনিটের মাথায় ঘটে গেল সেই অঘটন। মাঝমাঠে ভুলভাল পাস বাড়িয়েছিলেন সাউল ক্রেসপো। সেখান থেকে ইস্টবেঙ্গল তেকাঠির সামনেই বলটা পেয়েছিলেন কনর শিল্ডস। তিনি বলটা ব্যাক হিল করে দেন। ঠিক সেইসময় ভুল করে ফেলেন নিশু কুমার। তিনি ক্লিয়ার করতে গিয়েছিলেন বটে। কিন্তু, বলটা তাঁর পায়ে লেগে নিজেদের গোলেই ঢুকে যায়। নিশু যদি বলটা ছেড়ে দিতেন, তাহলে এই ফলাফল হয়ত আলাদা হতে পারত।

এই ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয় গোল খেল ইস্টবেঙ্গল। ২০ মিনিটে চেন্নাইন এফসি-র হয়ে দ্বিতীয় গোলটি করলেন উইলমার জর্ডন। নজরকাড়া একটি ক্রসে বলটা বাড়িয়েছিলেন ইরফান। এরপর বটম লেফট কর্নার দিয়ে জর্ডনের ডান পায়ের শট বিদ্যুৎগতিতে লাল-হলুদের জালে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন কার্যত শোকস্তব্ধ হয়ে পড়ে।

চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের প্লে-অফের দরজা ইতিমধ্যে কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নেমেছে। চেন্নাইন এফসি এবং ইস্টবেঙ্গল দুটো দলই আপাতত ১৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। যদিও গোল পার্থক্যের কারণে ইস্টবেঙ্গল এক ধাপ এগিয়ে ১০ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে চেন্নাইন যদি এই ম্যাচে শেষপর্যন্ত ব্যবধান আগলে রাখতে পারে, তাহলে তারা ২১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে আসবে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের জায়গা হবে সেই ১১ নম্বরেই।


```