Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

East Bengal FC: 'সঞ্জয় সেনকে চাই...', হাল ফেরাতে বাঙালি কোচেই ভরসা ইস্টবেঙ্গল সমর্থকদের

সম্প্রতি সঞ্জয় সেনের কোচিংয়ে সম্প্রতি বাংলা ফুটবল দল সন্তোষ ট্রফির খেতাব জয় করেছে।

East Bengal FC: 'সঞ্জয় সেনকে চাই...', হাল ফেরাতে বাঙালি কোচেই ভরসা ইস্টবেঙ্গল সমর্থকদের

অস্কার ব্রুজোঁ এবং সঞ্জয় সেন

শেষ আপডেট: 16 February 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি-র ইতিহাস একেবারেই ভাল নয়। এখনও পর্যন্ত তারা এই টুর্নামেন্টে চার মরশুম খেলতে নেমেছে। কিন্তু, একবারও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। রবিবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নামছে। কিন্তু, এই ম্যাচ জিতলেও যে লাল-হলুদ ব্রিগেড প্লে-অফের দৌড়ে নিজেদের নাম লেখাতে পারবে, এমন কোনও সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ইতিমধ্যে দলের এই খারাপ পারফরম্যান্সের কারণে লাল-হলুদ সমর্থকদের বিরাগভাজন হয়েছেন হেড কোচ অস্কার ব্রুজোঁ। অনেকেই তাঁর পদত্যাগের দাবি তুলতে শুরু করেছেন। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের আর্জি, সঞ্জয় সেনকে দলের হেড কোচ হিসেবে নিয়ে আসা হোক।

প্রসঙ্গত, সম্প্রতি সঞ্জয় সেনের কোচিংয়ে সম্প্রতি বাংলা ফুটবল দল সন্তোষ ট্রফির খেতাব জয় করেছে। পাশাপাশি, তাঁর কোচিংয়ে মোহনবাগান প্রথমবার আইলিগ খেতাবও জয় করেছিল। এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকদের আশা, একমাত্র এই বাঙালি কোচের হাতেই ইস্টবেঙ্গলের ভাগ্য বদলাতে পারে।

উল্লেখ্য, এই মরশুমে কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল এফসি। কিন্তু, প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর কুয়াদ্রাত দায়িত্ব ছেড়ে স্পেনে ফিরে যান। এরপর সাময়িকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিনো জর্জের হাতে। কিন্তু, ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা ঘোরেনি। হারের ডাবল হ্যাটট্রিকের পর শুরু থেকেই তারা কোনঠাসা হয়ে পড়ে। এরপর দলের হেড কোচ হিসেবে এন্ট্রি নেন অস্কার ব্রুজোঁ। এএফসি চ্যালেঞ্জ কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ইস্টবেঙ্গল। আশা ছিল, সেই পারফরম্যান্সের ছাপটা ইন্ডিয়ান সুপার লিগেও পড়বে। কিন্তু, সেটা আর হয়নি।

পয়েন্টস টেবিলের নিরিখে ইস্টবেঙ্গল আপাতত সম্মানজনক জায়গায় নেই। ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। গত ১৯ ম্যাচে তারা মাত্র ১৮ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। এই পরিস্থিতিতে সমর্থকরা যে হতাশ হবেন, সেটাই স্বাভাবিক। প্লে-অফের যোগ্যতা অর্জনকারী শেষ দলটার থেকেও তারা ১৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে। প্রসঙ্গত, আপাতত লিগ টেবিলের ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে মুম্বই সিটি এফসি। তারা ২০ ম্যাচে ৩১ পয়েন্ট সংগ্রহ করেছে।

একথা বলতে কোনও বাধা নেই যে ইস্টবেঙ্গল এফসি গত চার মরশুম ধরে আইএসএল টুর্নামেন্ট খেললেও, তারা এখনও পর্যন্ত একবারও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। এই মরশুমেও শেষ ছ'য়ে ওঠার সম্ভাবনা তাদের সামনে কার্যত শেষ হয়ে গিয়েছে।


```