Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘কে বলেছে আমরা খেতাবী লড়াইয়ে নেই?’ যুবভারতীতে নামার আগে বললেন ইস্টবেঙ্গল কোচ

নতুন মরশুমে দারুণ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে দুর্দান্ত খেলে রানার্স হয় লাল হলুদ দল।

‘কে বলেছে আমরা খেতাবী লড়াইয়ে নেই?’ যুবভারতীতে নামার আগে বললেন ইস্টবেঙ্গল কোচ

শেষ আপডেট: 4 December 2023 14:19

দ্য ওয়াল ব্যুরো: নতুন মরশুমে দারুণ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে দুর্দান্ত খেলে রানার্স হয় লাল হলুদ দল। ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারিয়েছিল কার্লোস কুয়াদ্রাতের দল। এরকম একটা ফিলগুড আবহ থেকে অনেকটাই সরে এসেছে ইস্টবেঙ্গল। আইএসএলে ড্র দিয়ে অভিযান শুরু করেছিলেন লাল হলুদ জার্সিধারীরা। তারপরের ম্যাচে জয়। শেষ চার ম্যাচে জয় নেই। তার মধ্যেই সোমবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে কার্লোসের দল।

এই ম্যাচে না জিতলে সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়বে। সেটি জানেন কোচ থেকে শুরু করে দলের ফুটবলাররা। সেই কারণেই রবিবার খেলা শেষে প্রস্তুতির পরে টিম মিটিং সারেন কোচ। সেখানে দলের ছেলেদের বলেছেন, বাকি ম্যাচে নিজেদের অপরাজেয় রাখতে হবে। বড় দলের জার্সি পরলেই হবে না। পাশাপাশি দলের মর্যাদা রাখার দায়িত্বও তোমাদের।

লাল হলুদের বড় সমস্যা গোল ধরে রাখতে পারছে না। এগিয়ে গিয়েও রক্ষণের দোষে গোল হজম করতে হচ্ছে। কোচ কার্লোস বলে দিয়েছেন, নর্থ ইস্ট ম্যাচে এরকম করলে দল বিপদে পড়ে যাবে। নর্থ ইস্টের অ্যাওয়ে ম্যাচে পারফরম্যান্স ভাল নয়। তারা শেষ ১৫টি অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি। লিগে তারা নিচের দিকে রয়েছে।

লাল হলুদ কোচ তারপরেও সতর্ক। তিনি জয় পেতে মরিয়া হয়ে রয়েছেন। মিডিয়ার প্রশ্ন ছিল, ইস্টবেঙ্গলের কি আইএসএল জয়ের আশা রয়েছে? স্প্যানিশ কোচ উত্তেজিত হয়ে বলেছেন, ‘কে বলেছে নেই? আমি তো মনে করি এখনও আমাদের খেতাবের আশা রয়েছে। দুটি ম্যাচ জিতলেই আমাদের অনুকূলে চলে আসবে সব পরিস্থিতি।’

লাল হলুদ দলের তিনজনের ওপর ভরসা রয়েছে সমর্থকদের। নন্দকুমার সেকর, নাওরেম মহেশ ও ক্লেটন সিলভাদের খেলা ভাল লাগছে দর্শকদের। কিন্তু গোল দিয়ে এগিয়ে গিয়েও কেন বারবার গোল খেতে হচ্ছে, সেটি নিয়ে ভাবছেন কোচও।     


```