Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কলকাতা লিগে ছন্দে ইস্টবেঙ্গল, রেলকে তিন গোল লাল হলুদের

ম্যাচে সারাক্ষণ চাপ বজায় রেখেছিল বিনো জর্জের দল। রেল আগে ছিল জায়ান্টকিলার, সেই ধার এখন আর নেই।

কলকাতা লিগে ছন্দে ইস্টবেঙ্গল, রেলকে তিন গোল লাল হলুদের

জয়ের উল্লাস ইস্টবেঙ্গল ফুটবলারদের।

শেষ আপডেট: 9 August 2024 21:14

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে দারুণ ছন্দে ইস্টবেঙ্গল। তারা ৩-০ গোলে হারিয়েছে ইস্টার্ন রেলকে। ডুরান্ড কাপের মতোই লিগেও ভাল খেলছে লাল হলুদ দল। এদিনের ম্যাচে সারাক্ষণ চাপ বজায় রেখেছিল বিনো জর্জের দল। রেল আগে ছিল জায়ান্টকিলার, সেই ধার এখন আর নেই।

ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের ৩২ মিনিটে গোল করে এগিয়ে দেন মহম্মদ মুশারফ। দ্বিতীয় গোল আসে ৪২ মিনিটে, বিপক্ষের পেনাল্টি বক্সের মাথা থেকে জোরালো শটে গোল করেন আমন সিকে। ম্যাচের ৭২ মিনিটে দলের হয়ে শেষ গোল করেন জেসিন টিকে। ডান প্রান্ত থেকে দৌড়ে এসে বিপক্ষ ডিফেন্ডারকে ডজ করে একক প্রচেষ্টায় বল জালে রাখেন জেসিন। গোলের শেষ পাস দেন অবশ্য সুমন।

সাত ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকল। তাদের এই দলটিও দারুণ চনমনে। আইএসএলের রিজার্ভ বেঞ্চ তৈরি রাখছেন বিনো। তিনি সেদিক থেকে সফলই বলা যায়। কারণ এই দলের বহু তারকাই সিনিয়র দলে খেলার যোগ্য।  

দলের কোচ বিনো ম্যাচ শেষে বলেছেন, ছেলেরা গোলের অনেক সুযোগ পাচ্ছে, সেগুলি কাজে লাগাতে পারলে জয়ের ব্যবধান বাড়ত। তবে সুপার সিক্সে নিশ্চিত হয়ে গিয়েছে, এটাতেই অনেক স্বস্তি। লাল হলুদের পরবর্তী ম্যাচ ভবানীপুরের বিরুদ্ধে ১২ অগস্ট। 


```