Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইস্টবেঙ্গলকে জেতালেন জেসিন, ভবানীপুরকে হারিয়ে লিগ শীর্ষে লাল হলুদ

ভবানীপুর সারা ম্যাচে ভাল ফুটবল খেলেছে। তাদের মাঝমাঠে বেশি পাস খেলা হয়েছে। কিন্তু আসল কাজ তারা করতে পারেনি।

ইস্টবেঙ্গলকে জেতালেন জেসিন, ভবানীপুরকে হারিয়ে লিগ শীর্ষে লাল হলুদ

ইস্টবেঙ্গলের গোলের পরে দলের ফুটবলারদের উচ্ছ্বাস।

শেষ আপডেট: 12 August 2024 18:04

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ও ভবানীপুর। এই ম্যাচের ওপর নির্ভর করছিল লিগ শীর্ষে কারা যাবে। এই মরণবাঁচন ম্যাচে ইস্টবেঙ্গল জিতল ১-০ গোলে। লাল হলুদের হয়ে একমাত্র গোলটি করেছেন জেসিন টিকে। এই ম্যাচে জয়ের সুবাদে ইস্টবেঙ্গল ৮টি ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে শীর্ষে চলে গেল। ভবানীপুর ৮ ম্যাচ খেলে ১৯ পয়েন্টেই আটকে থাকল।

ম্যাচের সাত মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন। তারপর বাকি ম্যাচে না গোল হলেও দুটি দলই আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে। বরং বেশকিছু ক্ষেত্রে ভবানীপুরকে বেশি আগ্রাসী লেগেছে। তারা অবশ্য বিপক্ষ গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেছে।

ইস্টবেঙ্গল পেনাল্টি পায় তাদের রোসলকে বক্সের মধ্যে ট্রিপ করে ফেলে দেওয়ায়। জেসিন প্লেসিংয়ে বল জালে রাখতে ভুল করেননি। লিগে জেসিনের গোলসংখ্যা দাঁড়াল ৮টি। তিনি ম্যাচে বেশ কয়েকবার গোলের মতো জায়গায় চলে গিয়েছিলেন।

ভবানীপুর সারা ম্যাচে ভাল ফুটবল খেলেছে। তাদের মাঝমাঠে বেশি পাস খেলা হয়েছে। কিন্তু আসল কাজ তারা করতে পারেনি। একবার তো জিতেন মূর্মূ গোলের অব্যর্থ সুযোগ পেয়ে গিয়েছিল। পায়ে বল ঠেকালেই যেখানে গোল পেত, সেখানে জিতেন পারেননি শেষ টাচ করতে।

কলকাতার দুই প্রধান মোহনবাগান ও মহামেডান যখন ছন্দে নেই, সেইসময় ইস্টবেঙ্গল ভাল খেলছে লিগে। তাদের রিজার্ভ দলের ছন্দময় ফুটবলে ভবানীপুরের হেভিওয়েট দলও হার মানল। তবে লিগ জয়ের দৌড়ে সৃঞ্জয় বসুর দলও রয়েছে।


```