Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

Rawalpindi Stadium Attack: ভারতের ড্রোন হামলায় উড়ল স্টেডিয়ামের একাংশ! আজ রাতেই ম্যাচ ছিল

আজ রাতেই পিএসএলের ম্যাচ আয়োজনের কথা ছিল যেখানে, সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ উড়িয়ে দিল ভারতীয় সেনা।

Rawalpindi Stadium Attack: ভারতের ড্রোন হামলায় উড়ল স্টেডিয়ামের একাংশ! আজ রাতেই ম্যাচ ছিল

রাওয়ালপিন্ডি স্টেডিয়াম

শেষ আপডেট: 8 May 2025 18:13

দ্য ওয়াল ব্যুরো: আজ রাতেই পিএসএলের ম্যাচ আয়োজনের কথা ছিল যেখানে, সেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ উড়িয়ে দিল ভারতীয় সেনা। সূচি অনুযায়ী, এখানেই রাত আটটা থেকে পেশওয়ার জলমি আর করাচি কিংস মুখোমুখি হত। তার আগেই ড্রোন হামলায় ধূলিস্যাৎ স্টেডিয়ামের বেশ কিছু অংশ।

হামলার বিষয়টি প্রথমে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয় একাধিক ভিডিও। যেখানে দেখা যায়, স্টেডিয়াম ও স্টেডিয়াম লাগোয়া একাধিক জায়গা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। চলছে উদ্ধারকাজ। এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

সূত্রের খবর, ময়দানের পাশেই রয়েছে একটি রেস্তরাঁ। ড্রোনের আঘাতে তার পাঁচিলও ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতিমধ্যে প্রশাসনিক তরফে গোটা জায়গা ‘সিল’ করে দেওয়া হয়েছে। ঠিক কোথা থেকে ড্রোন ছোড়া হল এবং তার ‘পেলোড’ (অস্ত্রবহনের ক্ষমতা) কতটা সেই বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে। ড্রোন হামলায় দুজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজকেই রাত আটটা নাগাদ এই মাঠেই পেশওয়ার জলমি বনাম করাচি কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল। আচমকা ড্রোন হামলার জেরে সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় পাক ক্রিকেট বোর্ড এই ম্যাচ ইতিমধ্যে করাচিতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


```