Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

IPL 2025: 'ইমপ্যাক্ট প্লেয়ারে'র কোপে অলরাউন্ডাররা, নয়া নিয়মে সিঁদুরে মেঘ দেখছেন দ্রাবিড়

এবার এই নিয়ে সরব রাহুল দ্রাবিড়। সাফ জানালেন, ব্যক্তিগতভাবে ইমপ্যাক্ট প্লেয়ারের নতুন নিয়মের সমর্থক নন তিনি৷ জাতীয় দলের কোচ থাকার সময় সায় ছিল না, এখনও নেই।

IPL 2025: 'ইমপ্যাক্ট প্লেয়ারে'র কোপে অলরাউন্ডাররা, নয়া নিয়মে সিঁদুরে মেঘ দেখছেন দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

শেষ আপডেট: 10 April 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: কারও পৌষমাস কারও সর্বনাশ। ইমপ্যাক্ট প্লেয়ারের নয়া নিয়ম নিয়ে ঠারেঠোরে এই বার্তাই ছুড়ে দিলেন রাহুল দ্রাবিড়। নতুন স্ট্র‍্যাটেজিক নিয়মের জেরে আইপিএল উত্তেজক হচ্ছে, রান উঠছে, প্রতিযোগিতা অন্তিম লগ্ন পর্যন্ত গড়াচ্ছে। কিন্তু অলরাউন্ডারদের বিকাশ বাধা পাচ্ছে। ফলে আগামী দিনে তারা সেভাবে উঠে নাও আসতে পারে। আশঙ্কা দ্রাবিড়ের।

রিটায়ার্ড আউট থেকে ইমপ্যাক্ট প্লেয়ার। চলতি আইপিএল একগুচ্ছ নয়া নিয়মের সাক্ষী রয়েছে। এই নিয়ে পক্ষে-বিপক্ষে বাদানুবাদ শুরু হয়েছে। আর অশ্বিন থেকে শার্দুল ঠাকুর। এমএস ধোনি থেকে শুভমান গিল। অনেক ক্রিকেটারই এই নিয়মবদল নিয়ে মুখ খুলেছেন।

এবার এই নিয়ে সরব রাহুল দ্রাবিড়। সাফ জানালেন, ব্যক্তিগতভাবে ইমপ্যাক্ট প্লেয়ারের নতুন নিয়মের সমর্থক নন তিনি৷ জাতীয় দলের কোচ থাকার সময় সায় ছিল না, এখনও নেই। বলেন, ‘অবশ্যই এটা প্রতিযোগিতায় আলাদা মাত্রা জুড়েছে। সত্যি বলছি, যখন জাতীয় দলের কোচ ছিলাম, এই নিয়মের ভক্ত ছিলাম না। ইমপ্যাক্ট প্লেয়ারেরা খেলায় যথেষ্ট প্রতিযোগিতা আমদানি করে, ক্রিকেটকে আরও জটিল করে তোলে। যা ম্যাচকে একদম অন্তিম লগ্ন পর্যন্ত জিইয়ে রাখে। কিন্তু জাতীয় ক্রিকেটের প্রেক্ষিতে এটা বেশ সমস্যার।’

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে দ্রাবিড় বলেছেন, ‘প্রতিটি দল এই নিয়মকে কাজে লাগিয়ে অতিরিক্ত বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলানোর সুযোগ পায়। যার ফলে রানের গতি বাড়ে। কোনও দলই লড়াই থেকে ছিটকে যায় না। আট নম্বর কিংবা ন'নম্বরেও ব্যাটার নামতে পারেন। ফলে ছয়-সাত উইকেট পড়ে গেলেও আগ্রাসী ব্যাটিং করা সম্ভব।’

ঠিক কী কারণে জাতীয় দল নির্বাচনে প্রভাব ফেলে এই নিয়ম? রাহুলের ব্যাখ্যা, ‘একজন কোচ হিসেবে আপনি অলরাউন্ডারদের বেড়ে ওঠা দেখতে চান৷ আগের এগারো বনাম এগারোর ফরম্যাটে বিভিন্ন পরিবেশে ব্যাটিং, বোলিংয়ের সুযোগ পাওয়া যেত। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এটা বদলে দিয়েছে। আগে অলরাউন্ডাররা লড়াইয়ে ভারসাম্য বজায় রাখতেন৷ এখন পছন্দের অলরাউন্ডার না পেলে দলগুলি ওদের ছাড়াই মানিয়ে নেওয়ার চেষ্টা করে।’


```