Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

উর্দুতে লেখা নাম, ডোনার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট! তোলপাড় সোশ্যাল মিডিয়া

আগেও বেশ কয়েকবার এমন বিড়ম্বনার মুখে পড়তে হয়েছিল ডোনাকে।

উর্দুতে লেখা নাম, ডোনার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট! তোলপাড় সোশ্যাল মিডিয়া

হ্যাকারদের কবলে ডোনার ফেসবুক অ্যাকাউন্ট

শেষ আপডেট: 27 January 2025 16:45

দ্য ওয়াল ব্যুরো : খ্যাতির বিড়ম্বনা যে কী, সেটা ডোনা গঙ্গোপাধ্যায় খুব ভাল করেই জানেন। ইতিপূর্বে, সোশ্য়াল মিডিয়ায় তাঁকে সাইবার ক্রাইমের ফাঁদে পড়তে হয়েছিল। আবারও তেমনই ষড়যন্ত্রের শিকার হয়েছেন সৌরভ জায়া। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকদের কবলে পড়েছে। সেকথা নিজেই শেয়ার করেছেন তিনি। সোমবার (২৭ জানুয়ারি) ডোনা লিখেছেন, 'আমার পুরনো ফেসবুক প্রোফাইলটা আবারও হ্যাক করা হয়েছে। দয়া করে সাবধানে থাকবেন। এই প্রোফাইলের কোনও অ্যাক্সেস আমার কাছে নেই।' মুহূর্তের মধ্যে ডোনার এই ফেসবুক পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

দেখে নিন সেই অ্যাকাউন্টের ছবি :

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মাত্র এক বছরের মধ্যেই ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল মোট তিনবার হ্যাক করা হয়েছে। ইতিপূর্বে, গত বছর জুন এবং সেপ্টেম্বর মাসেও ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাকারদের কবলে পড়েছিল। আবার তাঁকে সেই একই সমস্যার মুখে পড়তে হয়েছে। এখানেই শেষ নয়, ২০১৭ সালে তো ডোনা গঙ্গোপাধ্য়ায়ের পাশাপাশি সানার ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই সেইসময় লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর ২০২১ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল।

২০২১ সালেও এই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যায়। সেইসময় ডোনা এবং সানার পাশাপাশি সৌরভের নামেও ফেসবুক পেজ খুলে একের পর এক পোস্ট করা হচ্ছিল। সেইসময়ও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। শেষপর্যন্ত লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ ওই তিনটে ফেসবুক পেজই বন্ধ করে দিয়েছিল। এবারও কি ডোনা গঙ্গোপাধ্যায়ের পুরনো ফেসবুক প্রোফাইলটা বন্ধ করে দেওয়া হবে? সেটা অবশ্য সময়ই বলতে পারবে।


```