Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সকালে ঘুম থেকে উঠেই ব্রিজটাউনের আবহাওয়ার আপডেট দিলেন ওয়েদারম্যান কার্তিক

শনিবার সকালে ঘুম থেকে উঠেই তিনি বার্বেডোজের আবহাওয়া নিয়ে আপডেট দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে সকাল সাতটার আবহাওয়ার আপডেট দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার।

সকালে ঘুম থেকে উঠেই ব্রিজটাউনের আবহাওয়ার আপডেট দিলেন ওয়েদারম্যান কার্তিক

ধারাভাষ্যেও নজর কাড়ছেন কার্তিক।

শেষ আপডেট: 29 June 2024 18:39

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটমহলে তাঁকে ওয়েদারম্যান বলে ডাকা হয়। তিনি ক্রিকেটার জীবনেও যেখানে খেলতে যেতেন, সেখানকার আবহাওয়া নিয়ে সোশ্যাল সাইটে আপডেট দিতেন। খেলা থেকে অবসর নিয়েও সেই অভ্যাস যায়নি দীনেশ কার্তিকের। বরং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিতে গিয়েও কার্তিক জানিয়ে দিলেন, ব্রিজটাউনের সকালের আবহাওয়া দারুণ, মনোমুগ্ধকর।

শনিবার সকালে ঘুম থেকে উঠেই তিনি বার্বেডোজের আবহাওয়া নিয়ে আপডেট দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে সকাল সাতটার আবহাওয়ার আপডেট দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার। খেলা শুরু ওয়েস্ট ইন্ডিজের সময়ে সকাল সাড়ে দশটায়। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, খেলা শুরুর পর থেকেই বৃষ্টির সমস্যা ভোগাবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের সময়ের ব্যবধান প্রায় দশ ঘণ্টার। 

সকাল ১১টার সময়ে বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশ, দুপুর ২টোর পর থেকে সেটি বেড়ে ৫৫ শতাংশ হতে পারে। আম্পায়াররা দুই ঘণ্টা খেলা শুরুর জন্য অপেক্ষা করবেন বৃষ্টি হলে। ভারতীয় সময়ে রাত বারোটা পর্যন্ত খেলা শুরুর জন্য অপেক্ষা করা হতে পারে। তবে যদি সেটি খেলা শুরুর পরে বৃষ্টি হয়, তবেই। না হলে রাত দশটা পর্যন্ত খেলা শুরুর জন্য অপেক্ষা করা হবে শুরু থেকেই ব্রিজটাউনে বৃষ্টি হলে।

শনিবার ফাইনাল ম্যাচ না হলে অবশ্য রবিবার রিজার্ভ ডে-তে খেলা হবে। তবে এদিনই খেলা করানোর চূড়ান্ত চেষ্টা চলবে। 


```