Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Dimitrios Petratos: আগামী মরশুমেই মোহনবাগান ছাড়বেন পেত্রাতোস? মাথায় হাত মেরিনার্সদের

এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে।

Dimitrios Petratos: আগামী মরশুমেই মোহনবাগান ছাড়বেন পেত্রাতোস? মাথায় হাত মেরিনার্সদের

মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার দিমি পেত্রাতোস

শেষ আপডেট: 27 February 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: দিমিত্রিয়াস পেত্রাতোস। এই অস্ট্রেলিয়ার ফরোয়ার্ডের পরিচয় আর আলাদা করে দেওয়ার দরকার নেই। সোনি নর্ডির পর যদি কোনও বিদেশি ফুটবলার মোহনবাগান সমর্থকদের এতটা ভালবাসা অর্জন করেন, তাহলে সেই নামটা অবশ্যই পেত্রাতোসের। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, দিমি নাকি আগামী মরশুমে আর মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলবেন না। এই খবর প্রকাশ্যে আসতেই সবুজ-মেরুন সমর্থকরা বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

গত কয়েকদিন ধরেই গুঞ্জনটা শুনতে পাওয়া যাচ্ছিল যে আগামী মরশুমে নাকি দিমিত্রিয়স পেত্রাতোস মোহনবাগান সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেবেন। সেই আগুনে ঘৃতাহুতি করেছে 'আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড' নামে একটি ফেসবুক পেজের খবর। সেখানে লেখা হয়েছে, অস্ট্রেলিয়ান এ-লিগের বেশ কয়েকটা ক্লাব থেকে মোহনবাগানের তারকা ফুটবলার দিমি পেত্রাতোস নাকি অফার পেয়েছেন। তাহলে কি দিমি মোহনবাগান ক্লাব ছাড়তে চলেছেন?

এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে। কারণ দিমি যে সবুজ-মেরুন ব্রিগেডের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার, সেটা আজ আর নতুন করে বলার দরকার পড়ে না। বর্তমানে তিনি বাগান সমর্থকদের আবেগে নিজের জায়গা করে নিয়েছে। সঙ্গে ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, 'ইন্ডিয়ান সুপার লিগের থেকে অস্ট্রেলিয়ার লিগ যে হাজার গুণে ভাল, সেকথা সবাই জানে। এই পরিস্থিতিতে দিমি কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকেই আপাতত সবাই তাকিয়ে রয়েছে।'

দেখে নিন সেই ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট:

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাগানে আপাতত বসন্তের হাওয়া বইছে। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) হোসে মলিনার দল ওড়িশা এফসি-কে ১-০ গোলে পরাস্ত করে ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টের লিগ শিল্ড হয় করে। এই ম্য়াচে জয়সূচক গোলটি করেছিলেন পেত্রাতোসই। আগামী শনিবার (১ মার্চ) পরবর্তী ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা। কার্ড সমস্যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জেসন কামিন্স। এই পরিস্থিতিতে পেত্রাতোসকে প্রথম একাদশে রেখেই মলিনা যে গুটি সাজাতে চাইবেন, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।


```