Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Dimitrios Diamantakos: মোহনবাগানের নাম মুখেও আনেন না! কী বললেন দিয়ামান্তাকোস?

ঠিক সেইসময় প্রশ্নকর্তা মোহনবাগানের নামটা ধরিয়ে দেন।

Dimitrios Diamantakos: মোহনবাগানের নাম মুখেও আনেন না! কী বললেন দিয়ামান্তাকোস?

মোহনবাগান নিয়ে মন্তব্য করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস

শেষ আপডেট: 15 February 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বাঙালি ফুটবল সমর্থকদের কাছে আবেগের অপর নাম। ৯০ মিনিটের লড়াই দেখে আজও প্রত্য়েক বাঙালির রক্ত গরম হয়ে ওঠে। বর্তমানে ISL-এর পেশাদারিত্বে এই দুটো ক্লাবে হয়ত আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু আবেগ বদলানো সম্ভব হয়নি। শুধুমাত্র ভারতীয়রাই নন, বিদেশি ফুটবলাররাও এই দ্বৈরথ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। আর সেই সুরই শুনতে পাওয়া গেল ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের কথায়।

সম্প্রতি আইএসএল-এর অফিশিয়াল ফেসবুক পেজে দিয়ামান্তাকোসের একটি ভিডিও আপলোড করা হয়ছে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে দুজন দিমি রয়েছে। একজন দিমি পেত্রাতোস এবং অন্যজন অবশ্যই উত্তরদাতা। জবাবে ইস্টবেঙ্গলের দিমি বললেন, 'ইস্টবেঙ্গল সমর্থদকদের প্রশ্ন করলে, তারা আমাকেই সেরা বলবে। আর যদি তুমি...'। এইটুকু বলেই তিনি ইতস্তত বোধ করেন।

ঠিক সেইসময় প্রশ্নকর্তা মোহনবাগানের নামটা ধরিয়ে দেন। সঙ্গে জিজ্ঞাসাও করেন, 'আপনি মোহনবাগানের নামটাও উচ্চারণ করতে চান না?' জবাব দিতে গিয়ে হেসে ফেলেন দিয়ামান্তাকোস। বলেন, 'না না, এমন কোনও ব্যাপার নয়।'

এরপর লাল-হলুদ ফুটবলার বলেন, 'আমি আলাদা পজিশনে খেলি, আর ও খেলে আলাদা পজিশনে। আমরা ব্যক্তিগতভাবে একে অপরকে চিনি না। তবে আমাদের মধ্যে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে। ও গ্রিক ভাষায় কথা বলতে পারে। তবে ম্যাচের বাইরে কোনও কথা হয়নি।'


```