Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

‘অনেক বছর আগেই ক্রিকেটকে বিদায় জানানো উচিত ছিল’, ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন রশিদ লতিফ

প্রায় একই কথার প্রতিধ্বনি শোনা গেল রশিদ লতিফের কথায়। তুলে ধরলেন বিশ্বকাপের স্মৃতি। বললেন, ‘ধোনির খেলা উনিশের বিশ্বকাপে দলকে সাহায্য করেনি। টিম ম্যানেজমেন্টের সেটা বোঝা উচিত ছিল।‘

‘অনেক বছর আগেই ক্রিকেটকে বিদায় জানানো উচিত ছিল’, ধোনির অবসর নিয়ে এবার মুখ খুললেন রশিদ লতিফ

রশিদ লতিফ ও মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 7 April 2025 11:15

দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজেকে দশ মাসের সময় বেঁধে দিয়েছেন। চলতি আইপিএল (IPL 2025) শেষে জুলাইয়ে তেতল্লিশে পড়বেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তার মধ্যেই অবসর নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নেবেন। একটি পডকাস্টে আপাতত দস্তানা খুলে না রাখারই ইঙ্গিত দেন মাহি।

তারপরই ভারতীয় অধিনায়কের পড়তে পড়তে একেবারে তলানিতে ঠেকা ফর্ম নিয়ে সরব হয়েছেন অনেকে। দু’দিন আগে মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। জানিয়েছিলেন, আজ নয়। দু’বছর আগে আইপিএল জিতেই ক্রিকেটকে আলবিদা জানানো উচিত ছিল ধোনির। এবার আরেকটু এগিয়ে গিয়ে, আরও আক্রমণাত্মক ভঙ্গিতে আক্রমণ শানালেন মুলুকের ওপারের ক্রিকেটার রাশিদ লতিফ (Rashid Latif)। পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষকের মতে, দু’বছর কেন তারও আগে ক্রিকেটের ময়দানকে বিদায় জানাতে পারতেন ধোনি। সাধারণত, একজন উইকেটকিপারের অবসরের বয়স পঁয়ত্রিশ বছর। ধোনি এখন বিয়াল্লিশে দাঁড়িয়ে। তার মানে সাত বছর ধরে অহেতুক নিজেকে বয়ে বেড়াচ্ছেন মাহি। ঠারেঠোরে এও বুঝিয়ে দিয়েছেন লতিফ।

তিনি বলেছেন, ‘অনেক আগেই ধোনির সরে দাঁড়ানো জরুরি ছিল। একজন উইকেটরক্ষকের গড় বয়স ৩৫ বছর। আমি নিজেই তার উদাহরণ।‘ এরপর উদাহরণের ছলে লতিফ বলেন, ‘যদি টিভিতে আসি, তাহলে আমি একজন পারফর্মার। কিন্তু বড় মঞ্চে যদি সেটা করে যেতে না পারি তাহলে আমার খ্যাতি নিয়ে প্রশ্ন উঠবেই। এভাবে ১৫ বছর ধরে টিকে গেলেও তরুণ প্রজন্ম মোটেও প্রভাবিত হবে না।‘

মনোজ তিওয়ারি জানিয়েছিলেন, চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে কেন্দ্র করে দল গড়লেও এই রণকৌশল কাজে দিচ্ছে না। নিজে থেকে সরে না দাঁড়ালে সময় এসেছে ধোনিকে বিদায় জানানোর।

প্রায় একই কথার প্রতিধ্বনি শোনা গেল রশিদ লতিফের কথায়। তুলে ধরলেন বিশ্বকাপের স্মৃতি। বললেন, ‘ধোনির খেলা উনিশের বিশ্বকাপে দলকে সাহায্য করেনি। টিম ম্যানেজমেন্টের সেটা বোঝা উচিত ছিল।‘

এরপরই চেন্নাই সুপার কিংসের ধোনিকে খেলিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে রশিদ বলেন, ‘যদি আপনি একজন খেলোয়াড়কে দলের আগে জায়গা করে দেন, তাহলে সেটা ক্রিকেটের দৃষ্টিতে অন্যায্য, অনৈতিক। আমি চেন্নাইয়ের ২-৩টি ম্যাচ দেখেছি। যেখানে দর্শকেরা প্রচণ্ড চিৎকার করছে ঠিকই, কিন্তু দল ম্যাচ জিতছে না। সিএসকের পয়েন্ট দরকার। ওরা টেবিলের একদম শেষে রয়েছে। আর এর কারণ যদি একজন কিংবা দু’জন ক্রিকেটার হন, তাহলে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে।‘


```