Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আইপিএলে পরেরবার অন্য ভূমিকায় ধোনি? অবসর নেবেন চেন্নাইয়ের দর্শকদের সামনে

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার হিসেবে এবার পাততাড়ি গুটিয়ে নেবেন এম এস ধোনি (MS Dhoni)। হয়তো তাঁকে পরেরবার চেন্নাই সুপার কিংস দলের মেন্টর (Mentor) হিসেবে দেখা যেতে পারে। এদিন খেলা শেষে সেরকমই ইঙ্গিত দিয়েছেন মাহি। বৃহস্পতিবার ধারাভাষ্যকার নিউজ

আইপিএলে পরেরবার অন্য ভূমিকায় ধোনি? অবসর নেবেন চেন্নাইয়ের দর্শকদের সামনে

শেষ আপডেট: 7 October 2021 15:13

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার হিসেবে এবার পাততাড়ি গুটিয়ে নেবেন এম এস ধোনি (MS Dhoni)। হয়তো তাঁকে পরেরবার চেন্নাই সুপার কিংস দলের মেন্টর (Mentor) হিসেবে দেখা যেতে পারে। এদিন খেলা শেষে সেরকমই ইঙ্গিত দিয়েছেন মাহি। বৃহস্পতিবার ধারাভাষ্যকার নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ড্যানি মরিসন মাহিকে প্রশ্ন করেছিলেন, মিস্টার এম এস ধোনি আপনাকে কী হলুদ জার্সিতে পরেরবার দেখা যাবে আইপিএলে? ধোনি তার জবাবে বলেছেন, ‘‘চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব কিনা বলতে পারছি না, তবে আমাকে দেখা যাবে।’’ মনে করা হচ্ছে, তিনি ক্রিকেটার হিসেবে ইনিংস শেষ করে সিএসকে-র মেন্টর হতে পারেন, কিংবা অন্য দলের কোচও হতে পারেন। তারপরেই কিংবদন্তি তারকা বলেছেন, ‘‘জানি না ভবিষ্যতে কী হতে চলেছে। দুটি নতুন দল আসবে, আরও চাপ বাড়বে দলগুলির কাছে। ফিটনেস ধরে রাখাও চ্যালেঞ্জ, সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেব। ভাল লাগবে যদি চেন্নাইয়ের দর্শকদের সামনে অবসর নিতে পারি।’’ আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধেও ড্র, সাফে লজ্জায় মাথানত করলেন সুনীলরা এদিকে, দুরন্ত ব্যাটিং কেএল রাহুলের। অল্পের জন্য শতরান করতে না পারলেও তাঁর অপরাজিত ৯৮ রানের সৌজন্যে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে কিংস পাঞ্জাব। চেন্নাইয়ের করা ১৩৫ রান তাড়া করতে নেমে সাত ওভার বাকি থাকতেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যান কেএল রাহুলরা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল পাঞ্জাব। শুরুটা ভাল করেছিল ধোনির দল। ১২ রানেই ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড। মঈন আলি, রবিন উত্থাপ্পা, অম্বাতি রায়াডুরা পরপর আউট হন। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও রান পাননি। ১৫ বলে মাত্র ১২ রান করে ফেরেন সিএসকে অধিনায়ক। একসময়ে মাত্র ৬১ রানে পাঁচ উইকেট চলে যায় চেন্নাইয়ের। কিন্তু এখান থেকেই পালটা লড়াই শুরু করেন ফাফ দু’প্লেসিস এবং রবীন্দ্র জাদেজা। মূলত দু’প্লেসিসের ৫৫ বলে ৭৬ রানের ইনিংসে ভর করেই ভদ্রস্থ স্কোর করে চেন্নাই। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারের শেষে হলুদ জার্সিধারীরা করে ৬ উইকেটে ১৩৪ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুরন্ত মেজাজে ব্যাটিং করেন কেএল রাহুল। উলটোদিক থেকে মায়াঙ্ক (১২), সরফরাজ (০), শাহরুখ খান (৮) এবং মারক্রাম (১৩) আউট হয়ে গেলেও একাই দলের রান এগিয়ে নিয়ে যান রাহুল। অপরাজিত অবস্থায় শেষপর্যন্ত ক্রিজে থেকে যান তিনি। ৪২ বলে ৯৮ রানের ইনিংসে মারেন সাতটি চার এবং ৮টি ছয়। কিংসের এই জয়ে চাপে পড়ে গেল কেকেআর। তারা এদিনের ম্যাচে হারলে সব আশা শেষ হয়ে যাবে। কেননা কিংসও উঠে এল চমকপ্রদভাবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'        

```